চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোকফেস্টের মঞ্চ মাতাবেন মমতাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ন ১৬, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

বৃহিস্পতিবার থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে ‘ঢাকা আন্তর্জাতিক ফোকফেস্ট’। চতুর্থ বারের মতো আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম দিন ছিলো দেশি-বিদেশি শিল্পীদের বিচিত্র পরিবেশনা। মুগ্ধ হয়েছেন শহুরে শ্রোতা-দর্শক। দ্বিতীয় দিনেও আছে বেশ চমক। তবে সবার চোখ দেশি শিল্পী মমতাজের দিকেই!

জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় লোকগানের আসর ‘ঢাকা আন্তর্জাতিক ফোকফেস্ট-২০১৮’। তিন দিনব্যাপী গানের এই উৎসবের শুরুর দিনে মঞ্চ মাতিয়েছেন বিদেশি দল দাইকান্দা। পোল্যান্ড থেকে আগত ফোক ঘরানার এই দলের অসাধারণ সংগীত পরিবেশনায় মজে গোটা আর্মি স্টেডিয়াম। এরপর মঞ্চ মাত করেন ভারত থেকে আগত সাত্যকি ব্যানার্জী ও ওয়াদালি ব্রাদার্স।

প্রথম দিনের মতো উৎসবের দ্বিতীয় দিন নিয়েও আছে দর্শকের তুমুল আগ্রহ। কারণ এদিন বিদেশি গানের দলের পাশাপাশি মঞ্চ কাঁপাতে আসছেন ফোক সম্রাজ্ঞী খ্যাত কণ্ঠশিল্পী মমতাজ।

উৎসবের দ্বিতীয় দিনে ফোকফেস্টের মঞ্চ মাতাবেন আমেরিকা থেকে আগত জনপ্রিয় ফোক গানের দল ‘লস টেক্সমেনিয়াক্স’, বাহরাইন থেকে ‘মাযাজ’, ভারত থেকে ‘রঘু দীক্ষিত’ এবং বাংলাদেশ থেকে মমতাজ।

বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশ থেকে ১৭৪ জন শিল্পী আর্মি স্টেডিয়ামের মঞ্চে ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দর্শক মাতাবেন। প্রতিবারের মতো এবারও সান ফাউন্ডেশনের আয়োজনে দক্ষিণ এশিয়ার লোকসংগীতের সর্ববৃহৎ এ উৎসবটি হচ্ছে। উৎসবটি চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মাঠে প্রবেশ করতে পারবেন নিবন্ধিত দর্শকেরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফোকফোকফেস্টমমতাজলিড বিনোদনলোকগান
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT