চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৃথুলাকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুক পেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ন ২০, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
পৃথুলা রশিদ-শ্রদ্ধা-ফেসবুক পেজ

ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ফার্স্ট অফিসার পৃথুলা রশিদের স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেজ খোলা হয়েছে, যার নাম ‘পৃথুলার জন্য শ্রদ্ধা’ (Respect for Prithula)।

১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত উড়োজাহাজটির সহকারি পাইলট ছিলেন পৃথুলা রশিদ। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত ইউএস বাংলার এই প্রথম নারী পাইলটের একা ১০ নেপালি যাত্রীকে বাঁচানোর চেষ্টার ঘটনায় তাকে নিয়ে সেই প্রথম দিন থেকেই উত্তপ্ত সামাজিক মাধ্যমগুলো।

তারই ধারাবাহিকতায় পৃথুলাকে সম্মান জানাতে এই পেজটি খোলা হয়েছে।

পেজের প্রথম ‘পিনড পোস্ট’-এ এর বর্ণনায় বলা হয়েছে:

‘বাংলাদেশে এখনো কিছু পেশাকে নারীদের জন্য নিষিদ্ধ বলে ধরা হয়। সামাজিক রীতিনীতিকে ধরে রাখার চেষ্টায় বহু কিশোরী ও তরুণীকে যোগ্যতা ও তীব্র আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও তাদের স্বপ্নের পেশা থেকে বঞ্চিত রাখা হয়।

এমনই তরুণীদের মাঝ থেকে উঠে এসেছিলেন পৃথুলা রশিদ।পৃথুলা রশিদ-শ্রদ্ধা-ফেসবুক পেজ

Reneta

তিনি সাহস করেছিলেন উড়োজাহাজের পাইলট হওয়ার, যে পেশা বাংলাদেশে মূলত পুরুষদের দখলে। কিন্তু ২০১৮ সালের ১২ মার্চ পৃথুলা ফ্লাইট বিএস ২১১-এর সেই ৪৯ (বর্তমানে ৫০) জনের একজনে পরিণত হন, যারা কাঠমান্ডু বিমানবন্দরে উড়োজাহাজ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। ৭১ আরোহী বহনকারী ওই প্লেনের সহকারি পাইলট ছিলেন পৃথুলা।

পৃথুলার মৃত্যু মানে শুধু তার জীবনের অবসান নয়। এর আরও একটা মানে হলো, তার চলে যাওয়ার ঘটনায় একই রকম স্বপ্ন নিয়ে তৈরি হওয়া তরুণীদের ভয় পাইয়ে দিতে পারে এবং অনতিক্রম্য কিছু পরিস্থিতি তাদের সামনে দাঁড় করাতে পারে।

ইউএস বাংলা-বিমান দুর্ঘটনা-পৃথুলা রশিদ-শ্রদ্ধা-ফেসবুক পেজ

কিন্তু আমরা এই দৃষ্টিভঙ্গি বদলাতে পারি। আমরা এই প্রকৃত বীরকে সম্মান জানাতে পারি। যেন তার মতো আরও লাখো নারী ‘সাধারণ স্বপ্নের’ বাইরে পা রাখার সাহস করতে এবং সমাজের চিরাচরিত অবস্থাকে চ্যালেঞ্জ পারে; শুধু বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ায় না, পুরো পৃথিবী জুড়েই।’

এরপর বর্ণনায় সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে এই পেজের মাধ্যমে পৃথুলা রশিদকে শ্রদ্ধা জানানোর জন্য। তার জন্য পেজটিতে লাইক দিতে হবে। তারপর একটি জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে তোলা নিজের একটি ছবি ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে। ছবির সঙ্গে হ্যাশট্যাগ থাকবে #RespectForPrithula।

অন্যরাও যেন এই প্রচারণায় অংশ নিতে পারেন সেজন্য তাদেরকে জানাতে অংশগ্রহণকারীদের আহ্বান জানানো হয় পেজটিতে। ‘তার জন্য অন্তত এটুকু তো আমরা করতেই পারি।’পৃথুলা রশিদ-শ্রদ্ধা-ফেসবুক পেজ

মঙ্গলবারই এই হ্যাশট্যাগ প্রচারণার প্রথম পোস্টটি দিয়েছেন কানাডার টরোন্টোর এক নারী পাইলট। পাইলটের পোশাক পরে উড়োজাহাজের পাশে হাতে সাদা জ্বলন্ত মোমবাতি নিয়ে ছবি তুলে ফেসবুকে হ্যাশট্যাগসহ পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন:

‘আমি টরোন্টো, কানাডা থেকে ক্যারেন স্মাইলি। আমি একজন পাইলট, ঠিক পৃথুলার মতোই।’

 

১৮ মার্চ খোলা রেসপেক্ট ফর পৃথুলা পেজে দু’দিনে লাইক পড়েছে প্রায় সাড়ে ৫ হাজার।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউএস বাংলাউড়োজাহাজ বিধ্বস্তলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ভোটের অমোচনীয় কালি হাতে কয়দিন থাকবে, কবে মুছবে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চোর-বাটপার-সুবিধাবাদী থেকে দূরে থাকতে মির্জা ফখরুল কন্যার আহ্বান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT