ফেসবুকবিহীন দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী। অবশেষে তার অবসান ঘটলো। তিন সপ্তাহ বন্ধ থাকার পর আবার খুলে দেওয়া হলো ফেসবুক। এতে বেশ স্বস্তিই পেয়েছেন ফেসবুক ব্যবহারকারীরা। তাদের এই স্বস্তি ফেসবুকের স্ট্যাটাস দেখেই টের পাওয়া যায়।
ফাতেমা আবেদিন নাজলা নামের এক ফেসবুক ব্যবহারকারী ফেসবুক খোলার খবরে নিজের স্ট্যাটাসে লিখেন, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সঠিক পথে ফেসবুকে প্রবেশ করতে পারলাম। সবাই বলেন আমিন।
ইশরাত জাহান উর্মি নামের একজন ব্যবহারকারী লিখেন, ফেসবুক নাকি খুলে গেছে? আপার ছেলে জিন্দাবাদ…
রুহুল আমিন রনি নামের একজন ফেসবুক খোলার খুশিতে লিখেছেন, আহ হা হা হা, খুলে গেলো!!!
আসিফ শাহরিয়ার মিথুন নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, দুনিয়া আবার নীল!!
আরিফুল ইসলাম আরমান নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ফেসবুকের প্রতি মানুষের ভালোবাসা পরীক্ষা করার জন্যই নাকি তা বন্ধ করা হয়েছিল।
তন্বী তারিক লিখেন, ওহ মাই ফেবু। মিস ইউ সো মাচ। এত্তগুলা খুশি।







