সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাভারে এক কলেজ শিক্ষার্থী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ বলছে, বংশী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। নিহত বিকাশ ইসলাম (২১) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
সোমবার সকাল সাড়ে দশ টার দিকে বংশী নদীতে তল্লাশী চালিয়ে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল।
পুলিশ বলছে, গতরাত আটটার দিকে বিকাশ ইসলাম নিজের ফেসবুকে আইডিতে বাবা মার কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যার কথা উল্লেখ করে স্ট্যাটাস দেন বিকাশ ইসলাম। এরপর বংশী নদীর ব্রীজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে সকালে ফায়ার সার্ভিসের ডুবরি দল নদীতে তল্লাশী চালিয়ে সাড়ে দশটার দিকে তার লাশ উদ্ধার করে।
নিখোঁজ শিক্ষার্থীর এক জোড়া স্যান্ডেল নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
ওই শিক্ষার্থী সাভারের রেডিওকলোনী এলাকায় মোকছেদ মিয়ার বাড়িতে বাবা মার সাথে ভাড়া থাকতেন। তিনি কুষ্টিয়া জেলার আমান উল্লার ছেলে।
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কেন নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন, তা তদন্ত করছে পুলিশ।








