চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের খবরের শিরোনামে সৃজিত-মিথিলার ‘সম্পর্ক’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ন ১৮, আগস্ট ২০১৯
বিনোদন
A A

টলিউডের সবচাইতে ‘এলিজেবল ব্যাচেলর’ বলা হয় ‘অটোগ্রাফ’ খ্যাত নির্মাতা সৃজিত মুখার্জিকে। কিছুদিন আগেই বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে সৃজিত মুখার্জির ‘প্রেম ও বিয়ে’র গুঞ্জনের খবর কলকাতার সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছিল। মাস কয়েক ঘুরে ফের শিরোনামে এসেছে তাদের ‘সম্পর্ক’।

ভারতীয় প্রভাবশালী সংবাদ মাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’তে বলা হয়েছে প্রেমিকা মিথিলার সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন সৃজিত। ঈদের ছুটিতে কলকাতা গিয়েছেন মিথিলা। এদিকে ‘এক যে ছিল রাজা’ সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতার খুশিতে একটি প্রাইভেট পার্টির আয়োজন করেছিলেন সৃজিত। সেই পার্টিতে কাছের বন্ধুদের সঙ্গে মিথিলাকে পরিচয় করিয়ে দিয়েছেন সৃজিত। সৃজিতের রাজারহাটের বাড়িতে এই পার্টির আয়োজন করা হয়েছিল।

মিথিলাও নাকি কিছুদিন আগে তার দক্ষিণ কলকাতার বাড়িতে সৃজিতের বন্ধুদের নিমন্ত্রণ করেছিলেন। দুজনে নিজেদের সম্পর্কটাকে মজবুত করে নেয়ার চেষ্টা করছেন। তবে সৃজিত জানিয়েছেন, এবছর বিয়ের পরিকল্পনা নেই। মিথিলাও বিয়ের গুজব উড়িয়ে দিয়েছেন।

কয়েকমাস আগে যখন ‘টাইমস অব ইন্ডিয়া’ এবং ‘এই সময়’-এর মতো কাগজে রহস্য করে সৃজিত-মিথিলার সম্পর্ক নিয়ে ফলাও করে সংবাদ ছাপা হয়, তখন বেশ সাড়া পড়ে যায়। ‘এই সময়’-এ প্রকাশিত সংবাদে বলা হয়, আগামী বছরের শুরুর দিকে বিয়ের পিঁড়িতে বসবেন সৃজিত-মিথিলা। তবে এমন গুঞ্জনে খুব স্বাভাবিক আচরণ করেছিলেন সৃজিত। মিথিলাকে ‘ভালো বন্ধু’ বলেছিলেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে মিথিলা-সৃজিতের পরিচয়ের সূত্র। সংবাদ মাধ্যমটি জানায়, অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের সুবাদে সৃজিতের সঙ্গে মিথিলার দেখা হয়। এরপর ফেসবুকের মাধ্যমে সৃজিত এবং মিথিলার নিয়মিত যোগাযোগ চলতে থাকে। নিজেদের মাঝে অনেক মিল খুঁজে পাওয়ায় ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। দুজনেই আবার কণ্ঠশিল্পী শাহানা বাজপেয়ীর ভালো বন্ধু।-টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এক যে ছিলো রাজাটলিউডরাফিয়াত রশিদ মিথিলালিড বিনোদনসৃজিত মুখার্জি
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মৃতির ভাঁজে লুকিয়ে থাকা বাবা–কন্যার আবেগের গল্প

মার্চ ৯, ২০২৬

‘দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, কূটনৈতিক আলোচনার কোন সুযোগ নেই’

মার্চ ৯, ২০২৬

নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মার্চ ৯, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবাকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার আশ্বাস পুতিনের

মার্চ ৯, ২০২৬

আইসিসির সেরা একাদশে দাপট চ্যাম্পিয়ন ভারতের

মার্চ ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT