চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেব্রুয়ারিতে ‘স্বপ্নজাল’, প্রচারণায় নামছেন সেলিম

মিতুল আহমেদমিতুল আহমেদ
৫:৫২ অপরাহ্ন ০৫, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

২০০৯ সালে দেশের বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সাড়া ফেলে দিয়েছিল গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘মনপুরা’। চঞ্চল চৌধুরী ও মিলি অভিনীত ট্রাজিক প্রেমের এই সিনেমাটি দেখতে সেসময় বাংলার সব শ্রেণির মানুষ হলমুখি হয়। বক্স অফিসেও তুমুল সাড়া পড়ে যায়। এই ছবিটির প্রায় দীর্ঘ আট বছর পর আরেকটি সিনেমা নিয়ে আসছেন ‘মনপুরা’র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। ছবির নাম ‘স্বপ্নজাল’।

প্রথমে শোনা গিয়েছিল চলতি বছরের ডিসেম্বরেই আসছে বহুল প্রতীক্ষিত ‘স্বপ্নজাল’ ছবিটি। তবে চ্যানেল আই অনলাইনকে পরিচালক জানালেন ভিন্ন কথা। নির্মাতার কথায় বোঝা গেল, আসন্ন ভালোবাসা দিবসকে টার্গেট করেই মুক্তির কথা ভাবছেন তিনি। আসছে ফেব্রুয়ারিতে স্বপ্নজাল মুক্তি পাচ্ছে জানিয়ে তিনি বলেন, এবছরতো নয়ই। বরং আসছে বছরের ফেব্রুয়ারির ৯ তারিখে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনা রয়েছে ছবিটির। এমনটা আমরা চিন্তা করেই কাজ এগিয়ে যাচ্ছি।

স্বপ্নজালের পোস্ট প্রোডাকশন শেষ কিনা, কিংবা ছবিটির পোস্টার, টিজার, ট্রেলার, গান কবে নাগাদ মানুষ দেখতে পারবে জানতে চাইলে গিয়াসউদ্দিন সেলিম জানালেন, স্বপ্নজালের পোস্ট প্রোডাকশন গুছিয়ে এনেছি। কাজ প্রায় শেষের দিকে। এই নভেম্বরের শেষ দিকেই আমরা হয়তো ছবিটির প্রমোশনে যাবো। এটা কিন্তু চূড়ান্ত নয়, সম্ভাবনার কথা বলছি।

বেঙ্গল ক্রিয়েশনস-এর প্রযোজনায় ‘স্বপ্নজাল’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে আছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ছবিতে তাকে দর্শক নতুনভাবে আবিস্কার করবে বলেও আশা প্রকাশ করেন নির্মাতা। পরী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন নবাগত ইয়াশ রোমান, ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, ইরেশ যাকের ও প্রসূন আজাদ। ছবিটির সংগীত পরিচালনা করবেন অর্ণব।

Jui  Banner Campaign
ট্যাগ: গিয়াসউদ্দিন সেলিমপরীমণিমনপুরাস্বপ্নজাল
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT