ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের ওলামা বাজার সড়কে ডাকাতির প্রস্ততি নেওয়ার সময় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কথিত ডাকাত মো. মাসুদ (৩৪) ওরফে গাব্বা মাসুদ নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটার গান, দুটি পিস্তল, ৪টি কিরিচ ও ৪টি রাম দা উদ্ধারের দাবি করেছে র্যাব। সেসময় দু’জন র্যাব সদস্যও আহত হয়েছে বলে জানানো হয়।
র্যাব জানায়, মাসুদ স্বরাষ্ট্র মন্ত্রণালের তালিকাভুক্ত একজন জলদস্যু। তারা গোপনসূত্রে জানতে পারেন এক প্রবাসী আসার পথে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল গাব্বারসহ তার সদস্যরা। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি করলে র্যাব পাল্টা গুলি করে। এসময় বন্দুকযুদ্ধে মাসুদ ঘটনাস্থলেই নিহত হয়।
মাসুদ যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে সোনাগাজী থানায় ১০টি মামলা রয়েছে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ইনচার্জ স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।








