চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিরনিদ্রায় শায়িত কৌতুক অভিনেতা আনিস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ন ২৯, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বল্লবপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে কৌতুক অভিনেতা আনিসের। সোমবার রাত আটটার দিকে চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন তার জামাতা আলাউদ্দিন শিমুল।

শিমুল জানান, আমরা ভেবেছিলাম ঢাকা থেকে আসতে সময় লাগবে। কিন্তু আল্লাহ’র রহমতে বিকেলেই আমরা ফেনীর বল্লবপুর গ্রামে পৌঁছাই। এরপর মাগরিবের নামাজের পর উনার তৃতীয় জানাজা সম্পন্ন হয়। এরপর তার পারিবারিক কবরস্থানেই দাফন হয়।

এরআগে শিল্পী সমিতির সভাপতি ও খল অভিনেতা মিশা সওদাগরের অনুরোধে সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে শেষবারের মতো এফডিসিতে নিয়ে আসা হয় ‘হাসির রাজা’ খ্যাত আনিসকে। সেখানে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এখান থেকেই সোজা ফেনীতে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয় তাকে।

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিস রবিবার দিবাগত রাত এগারোটায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।

তার মৃত্যুর খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়ে ছিলেন জামাতা আলাউদ্দিন শিমুল। সোমবার সকালে তিনি বলেন, রবিবার রাত ১১ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। সেসময় বাসায় কেউ ছিল না। ১২ টায় তার মেয়ে ও জামাতা কলকাতা থেকে ফিরে দেখতে পান উনি মারা গেছেন। বাসায় পড়ে আছেন।

‘হাসির রাজা’ খ্যাত অভিনেতা আনিস বাংলা চলচ্চিত্রের কৌতুক অভিনয়ের ক্ষেত্রে একটি অবিস্মরণীয় নাম। যার নামের সাথে চার শতাধিক চলচ্চিত্র এবং অসংখ্য রেডিও ও টেলিভিশন নাটক যুক্ত!

Reneta

ক্যারিয়ারের শুরুতে উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেলেও আনিসের পুরোপুরি অভিনয় জীবন শুরু হয় জিল্লুর রহিমের ‘এইতো জীবন’ চলচ্চিত্রের মাধ্যমে। যা মুক্তি পায় ১৯৬৪ সালে।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘এই তো জীবন’, ‘পয়সে’, ‘মালা’, ‘জরিনা সুন্দরী’, ‘জংলী মেয়ে’, ‘মধুমালা’, ‘ভানুমতি’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘সূর্য ওঠার আগে’, ‘অধিকার’ ‘অঙ্গার’, ‘বারুদ’, ‘ঘর সংসার’, ‘এমিলের গোয়েন্দা বাহিনী’, ‘ পুরস্কার’ ‘লাল কাজল’, ‘ নির্দোষ’ , ‘সানাই’ , ‘উজান ভাটি’, ‘তালাক’ ইত্যাদি।

Jui  Banner Campaign
ট্যাগ: আনিসআলমগীরএফডিসিকৌতুক অভিনেতাদাফনফেনীমিশালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT