ফুটবল

ফেডারেশন কাপ: একই গ্রুপে মোহামেডান-বসুন্ধরা

ফেডারেশন কাপ ২০২১ লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠানে অংশগ্রহণকারী ফুটবল কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেডারেশন কাপ ২০২১ এর লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠানে অংশগ্রহণকারী ফুটবল কর্মকর্তাদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়ে হয়ে গেল এবারের ফেডারেশন কাপ ফুটবলের ড্র। একই গ্রুপে পড়েছে শিরোপার অন্যতম দুই দাবিদার মোহামেডান ও বসুন্ধরা কিংস।

আসছে ২৫ ডিসেম্বর, শনিবার থেকে মাঠে গড়াবে ফেডারেশন কাপ ফুটবলের এবারের আসর। চ্যাম্পিয়ন দলের জন্য পাঁচ লাখ ও রানার্সআপের জন্য তিন লাখ টাকা প্রাইজমানি ধরা হয়েছে।

সব ম্যাচ হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। আসরে অংশ নিচ্ছে ১২ দল। চার গ্রুপে ভাগ হয়ে লড়বে তারা। প্রতি গ্রুপে থাকবে তিন দল।

লিগপর্বের শেষে নতুন বছরের ১ ও ২ জানুয়ারি হবে সেরা আটের লড়াই। ৫ তারিখে সেমিফাইনাল। শিরোপার ফয়সালা হবে ৮ জানুয়ারি।

গ্রুপ ‘এ’: মোহামেডান স্পোর্টিং ক্লাব, বসুন্ধরা কিংস, স্বাধীনতা ক্রীড়া সংঘ।
গ্রুপ ‘বি’: উত্তর বারিধারা, শেখ রাসেল ক্রীড়াচক্র, ঢাকা আবাহনী লিমিটেড।
গ্রুপ ‘সি’: বাংলাদেশ পুলিশ এফসি, চট্টগ্রাম আবাহনী, সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড।
গ্রুপ ‘ডি’: বাংলাদেশ মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ, রহমতগঞ্জ এমএফসি, শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

বিষয়:আবাহনীফেডারেশন কাপ ২০২১বসুন্ধরামোহামেডানলিড স্পোর্টসসাইফ স্পোর্টিং
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…