চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফুটবল ৭১’-এর কাস্টিং নিয়ে চিন্তিত নন অনম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ন ২৬, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

নিজের দ্বিতীয় সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটির নাম ‘ফুটবল ৭১’।

ছবিতে স্বাধীন বাংলা ফুটবলের পাশাপাশি গল্পে তুলে ধরবেন মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল এক ইতিহাস। থাকবে ইতিহাসের জলজলে চরিত্রগুলো। বিশাল ব্যাপ্তীর এই সিনেমাটি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন অনম বিশ্বাস ও তার দল।

বর্তমানে ‘ফুটবল ৭১’ কোন পর্যায়ে, খোঁজ নিতেই সম্প্রতি কথা হয় নির্মাতার সঙ্গে।

‘ফুটবল ৭১’ নিয়ে এখনও রিসার্চ এর কাজ চলছে জানিয়ে অনম বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে বলেন, করোনার কারণে ছবিটি নিয়ে যে খুব বেশি এগুনো গেছে তেমন নয়, এখনও রিসার্চ এর কাজ চলছে। তবে এই লকডাউনের সময়টাতে আমরা স্ক্রিপ্ট এর কাজ মোটামুটি চূড়ান্ত করেছি।

‘ফুটবল ৭১’ এ ছোট ছোট বহু বিষয় আমরা পর্দায় তুলে ধরতে চাই। আমরা কী প্যাটার্নে শুট করবো, স্বাধীন বাংলা ফুটবল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে একটু একটু করে এগুচ্ছি। বলছিলেন অনম বিশ্বাস।

ছবিতে কারা অভিনয় করছেন, এ বিষয়ে কিছু চূড়ান্ত হয়েছে কিনা জানতে চাইলে নির্মাতা বলেন, ছবিতে কারা অভিনয় করবেন তা নিয়ে এখনও আমরা ভাবিনি। এই ছবি কিন্তু অন্য আট দশটা সিনেমার মতো নয় যে, ডায়ালগ বা অভিনয় দিয়ে উতরে যাবেন। এটা শারীরিক ভাবেও বেশ কষ্টসাধ্য কাজ হতে যাচ্ছে। ফলে যারা সব জেনেশুনে অ্যাফোর্ড দিতে রাজি হবেন, তাদের নিয়েই আমরা কাজটি করবো।

Reneta

নির্মাতা বলেন, ‘ফুটবল ৭১’ এর গল্পটা ঠিকঠাক ভাবে বলতে পারা জরুরী, অন্যকিছু নয়। ফলে কাস্টিং নিয়ে খুব একটা চিন্তিত ও নই!

১৯৭১ সালের জুন মাসে স্বাধীন বাংলা ফুটবল দলটি গঠিত হয়। প্রথমদিকে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে স্বাধীন বাংলা ফুটবল দলের কথা উল্লেখ করে মুজিবনগর গিয়ে তাতে যোগ দিতে বলা হয় খেলোয়াড়দের। এ সময় মুজিবনগরে প্রথমে গিয়ে উপস্থিত হন প্রতাপ শঙ্কর হাজরা, সাইদুর রহমান প্যাটেল, শেখ আশরাফ আলীসহ আলী ইমাম এবং অন্যরা। ৩১ জন বাছাই করে স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করা হয়। ২৫ জুলাই পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর স্টেডিয়ামে নদিয়া একাদশের বিপক্ষে স্বাধীন বাংলা ফুটবল দল প্রথম খেলতে নামে। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত অর্জন এবং মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন স্থানে এ দলটি ফুটবল খেলায় অংশ নেয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনম বিশ্বাসঅনুদানদেবীলিড বিনোদনসরকারি অনুদানসিনেমাস্বাধীন বাংলা
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT