স্পোর্টস

ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ চাক ব্লেজার

ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ চাক ব্লেজার

দুর্নীতিগ্রস্থ সাবেক কর্মকর্তা চাক ব্লেজারকে ফুটবল সংশ্লিষ্ট যেকোনো রকম কর্মকান্ড থেকে আজীবন নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, দায়িত্বে থাকাকালীন বিভিন্ন রকম অন্যায় করেছেন চাক ব্লেজার।

ঘুষ, দুর্নীতি, মানি লন্ডারিংয়ে অভিযুক্ত ৭০ বছর বয়সী ব্লেজার কয়েকটি কুকীর্তি স্বীকার করে নেয়ার পর তার বিরুদ্ধে এই শাস্তি ঘোষণা করে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা।

গত মে মাসে ফিফার বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়। এমন অবস্থায় পুনরায় ফিফা প্রধান নির্বাচিত হয়েও পদত্যাগে বাধ্য হন ফিফার সর্বশেষ প্রেসিডেন্ট সেপ ব্লাটার। অবশ্য তারও আগে বিদায় নেন ব্লেজার।

১৯৯৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ফিফার কার্যনির্বাহী কমিটিতে থাকা এই কর্মকর্তা ফিফার হয়ে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান ফুটবলেরও প্রধান ছিলেন।

বিষয়:ফিফা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…