চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলপ্রেমীদের মনে শাকিরার মতো আলোড়ন ফেলতে পারবেন স্মিথ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ন ২৫, মে ২০১৮
বিনোদন
A A

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা বাড়াতে ‘থিম সং’-এর ভূমিকার কথা নতুন করে বলার কিছু নেই। অফিশিয়ালি সাধারণত ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ও সমাপনীতে অফিসিয়াল থিম সংয়ের পরিবেশনা থাকে। এছাড়াও বিশ্বকাপকে ঘিরে সব মুহূর্তে ‘থিম সং’-একটি অপরিহার্য অনুসঙ্গ।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ফুটবল বিশ্বকাপে শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ গোটা বিশ্বে আলোড়ন তুলেছিলো। ছোট বড় সবার মুখে মুখে ফিরিছিলো এই থিম সংটি। এর আগে থিম সংয়ের এমন দাপট আর দেখেনি বিশ্ব। দীর্ঘ প্রতীক্ষা শেষে ফের আসছে ফুটবল বিশ্বকাপের আসর। আর এবার থিম সংয়ের চমক হিসেবে থাকছে হলিউড তারকা অভিনেতা ও র‌্যাপার উইল স্মিথের নাম!

আসছে ১৪ জুন শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের বিশ্বকাপ আসর। বিশ্বের ৩২টি দলের অংশ গ্রহণে এই আসর নিয়ে উন্মুখ হয়ে আছেন ফুটবল ভক্তরা। বিভিন্ন দল সমর্থন নিয়ে এরইমধ্যে সমর্থকদের যুদ্ধংদেহি একটা মনোভাবও লক্ষ্য করা যাচ্ছে। কাউন্ট ডাউন শুরু হয়েছে আরো বহু আগে থেকেই। এখন শেষ সময়ের প্রস্তুতি। তার মধ্যেই আলোচনায় উঠে এলো আসন্ন ফুটবল বিশ্বকাপের থিম সং!

বেশ ক’দিন ধরেই ফুটবল বিশ্বকাপের থিম সং নিয়ে শোরগোল শোনা যাচ্ছিলো। তবে গেল সপ্তাহে এবারের থিম সং নিয়ে একটু আভাস শোনা গেলেও সদ্য থিম সং নিয়ে বিস্তারিত জানা গেল। প্রতিবারের মতো এবারও থিম নিয়ে এলো চমকপ্রদ খবর।

হ্যাঁ। আসন্ন ২০১৮ সালের ফিফা ওয়ার্ল্ড কাপের অফিশিয়াল থিম সংয়ের দায়িত্ব পেলেন নিকি জ্যাম। আর তার সঙ্গে ফিচার গেস্ট হিসেবে ঘোষণা হলো হলিউডের তারকা অভিনেতা ও র‌্যাপার উইল স্মিথের নাম। শুধু স্মিথই নন, গানটিতে কণ্ঠ মেলাতে দেখা যাবে আলবানিয়ান ভোকালিস্ট ইরা ইসত্রেফিকে। প্রডিউসার হিসেবে আছেন ডিপলো।

‘লিভ ইট আপ’-শিরোনামের গানটিতে র‌্যাপ ও ল্যাশের অংশটায় শোনা যাবে উইল স্মিথের কণ্ঠ, আর পুরো গানের কণ্ঠে থাকবে ইরার ভোকাল। এরইমধ্যে অডিও ভার্সনটাও নিজের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করেছেন সংগীত আয়োজক নিকি জ্যাম। শুক্রবার ‘লিভ ইট আপ’-এর ভিডিও গানটিও অবমুক্ত হওয়ার কথা।

Reneta

সর্বশেষ গেল ব্রাজিলে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের থিম সং ‘উই আর ওয়ান (ওলা ওলা)’ গেয়েছিলেন পিটবুল, জেনিফার লোপেজ ও ব্রাজিলিয়ান গায়িকা ক্লদিয়া লেইটি। এই থিম সংটিও মানুষের কাছে গ্রহণ যোগ্যতা অর্জন করে। তবে এবার দেখার পালা, ‘লিভ ইট আপ’ বিশ্বের ফুটবল ভক্ত মানুষের কাছে কতোটা গ্রহণ যোগ্যতা অর্জন করতে পারে!

‘লিভ ইট আপ’-শিরোনামে অফিশিয়াল থিম সংয়ে কণ্ঠ মেলাবেন উইল স্মিথ ও ইরা:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরাউইল স্মিথথিম সংফুটবল বিশ্বকাপলিড বিনোদনশাকিরা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে কারণে ‘ধুরন্ধর ২’-এর প্রস্তাব ফিরিয়ে দেন অনিল

মার্চ ১৪, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম বৈঠক অনুষ্ঠিত

সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ৫০ ঘণ্টা আলোচনা

মার্চ ১৪, ২০২৬

ফিলিস্তিনি হওয়ায় অস্কারে অংশ নিতে পারছেন না এই অভিনেতা

মার্চ ১৪, ২০২৬
ছবি: প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

কারা হলেন ৫ সিটির প্রশাসক

মার্চ ১৪, ২০২৬
ছবি: ধলপুরে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানীতে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান, নতুন যানবাহন হস্তান্তর

মার্চ ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT