চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনে জাতিসংঘের সহায়তা কার্যক্রম বন্ধের আহ্বান ইসরাইলি প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ন ১২, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A

ফিলিস্তিনে শরণার্থীদের সহায়তা বিষয়ক জাতিসংঘের ত্রাণ ও সাহায্য(ইউএনআরডব্লিউএ) সংস্থার কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই সংস্থার বিরুদ্ধে ইসরাইল বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ করে এর কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিষয়ে নেতানিয়াহু তার বার্তা জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে পৌঁছে দিয়েছেন বলে আলজাজিরা জানিয়েছে।

তবে নেতানিয়াহুর এই বক্তব্যকে ‘কল্পনাপ্রসূত’ বলেছেন ইউএনআরডব্লিউ’র  গাজাভিত্তিক মুখপাত্র আদনান আবু হাসনা। তিনি বলেন, ইসরাইলের বড় মিত্র যুক্তরাষ্ট্রই ইউএনআরডব্লিউ’তে গত বছর সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে। তারা গত বছর এখানে ৩ হাজার ৬শ ৬৮ কোটি টাকা দিয়েছে।

কিন্তু রোববার নেতানিয়াহু মন্ত্রীসভার বৈঠকে বলেন, ইউএনআরডব্লিউ ফিলিস্তিনে সমস্যার সমাধান না করে তা জিইয়ে রাখছে এবং ইসরাইল বিরোধী কর্মকাণ্ডে প্ররোচিত করছে। তাই এখনই সময় এর কার্যক্রম বন্ধ করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সঙ্গে একত্রিত হওয়ার।

ইউএনআরডব্লিউ গাজায় তাদের দুটি স্কুলের নিচে সুরঙ্গের অংশ আবিস্কারের কথা জানানোর দুইদিন পরই নেতানিয়াহু এসব কথা বলেন। এসব সুরঙ্গ দিয়ে হামাস ২০১৪ সালে ইসরাইলে হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়।

তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে একে ‘ইসরাইলি মিথ্যাচার’ বলে উল্লেখ করেছে।

Reneta

১৯৪৯ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইউএনআরডব্লিউএ গঠিত হয়। ১৯৪৮ সালের যুদ্ধে অনেক ফিলিস্তিনি ঘরত্যাগে বাধ্য হওয়ায় তাদের জন্য এই সংস্থা গড়ে তোলা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরাইল ও ফিলিস্তিনজাতিসংঘনেতানিয়াহু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT