জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি২০তে দলে ডাক পেয়েছেন তাসকিন আহমেদ। সিরিজের দ্বিতীয় ম্যাচে পেশিতে চোট পেয়ে দলের বাইরে চলে গেছেন মুশফিকুর রহিম।
সদ্য চোট কাটিয়ে ফেরা তাসকিন জিম্বাবুয়ের বিপক্ষে প্রাথমিক দলে থাকলেও ছিলেন না ১৪ জনের মূল দলে। মুশফিকের চোট দলে আনে তরুণ এ পেসারকে।
মাঠের বাইরে যাওয়ার আগে মুশফিক ২০ বল খেলে সংগ্রহ করেন ২৪ রান।
এছাড়াও মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন এবং শুভাগত হোমকে তৃতীয় ও চতুর্থ টি২০তে বিশ্রাম দেওয়া হয়েছে।
তাদের জায়গায় দলে ডাক পেয়েছেন মোহম্মদ শহীদ, মুসাদ্দেক সৌকত এবং মুক্তার হোসেন।






