চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরছেন এমবাপে, চ্যালেঞ্জের মুখে হ্যাজার্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ন ০১, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় শীর্ষে পৌঁছালেও রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে অন্য চেহারায়। একটি ম্যাচ খেলে তাতে পিএসজির কাছে হেরেছে ‘চ্যাম্পিয়ন্স লিগের রাজারা’। ফলে গ্রুপে তারা সবার তলানিতে। পায়ের তলায় মাটি পেতে মঙ্গলবার রাতে জিনেদিন জিদানের দল ঘরের মাঠে নামছে ক্লাব ব্রুগের বিপক্ষে।

তার আগে জিদান ভরসা খুঁজতে পারেন দলের এবারের সবচেয়ে বড় চুক্তির খেলোয়াড় এডেন হ্যাজার্ডের কথায়। যিনি এখনো নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি চেলসি থেকে মাদ্রিদে এসে।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে নামার আগে হ্যাজার্ডের মন্তব্য, ‘আমার যে সমালোচনা হচ্ছে সেটা ভালোই বুঝতে পারছি। আমি নিজেই নিজের সমালোচক। এখন আমার আর চোট নেই। সবটুকু দিতে চাই। আমাকে এবার গোল করতেই হবে।’

জিদান নিজেও আশাবাদী হ্যাজার্ড, গ্যারেথ বেলরা এবার ছন্দে ফিরবেন।

ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে মঙ্গলবার খেলবে ডায়নামো জাগরেবের বিরুদ্ধে। তার আগে কোচ পেপ গার্দিওলা মেতে আছেন রিয়াদ মাহরেজের ফর্মে। শনিবার এভার্টনকে ৩-১ হারিয়েছে সিটি। সেই ম্যাচে ফ্রি-কিক থেকে গোল করেছিলেন মাহরেজ। শুধু তাই নয়, ডান দিকের উইং থেকে কেভিন ডি ব্রুইনের সঙ্গে মাহরেজের বোঝাপড়া সিটিকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। এমনকি ডি ব্রুইনের চেয়েও ভয়ঙ্কর দেখাচ্ছিল এই আলজেরিয়ান তারকাকে।

গার্দিওলার কথায়, ‘দুর্দান্ত খেলছে রিয়াদ। দুটো অ্যাসিস্ট, তার নিজের গোল, ডিফেন্সে তার যা দায়িত্ব সব দারুণভাবে করেছে। ব্যতিক্রমী ফুটবলার। আমি খুশি, কারণ রিয়াদ অবিশ্বাস্য পর্যায়ে পারফর্ম করছে।’

Reneta

তার সঙ্গে রহিম স্টার্লিং, গ্যাব্রিয়েল জেসাস, ডি ব্রুইন, বের্নার্দো সিলভারা তো থাকছেনই। এক কথায় সিটি এই মুহূর্তে ভয়ঙ্কর।

জুভেন্টাসে আবার নিজের পুরোনো জুটিকে পেয়ে দারুণ খুশি গঞ্জালো হিগুয়েন। রিয়াল মাদ্রিদে ফরোয়ার্ডে জুটি বেঁধেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। মাউরিসিও সারির জুভেন্টাসে আবার রোনালদোকে পেয়ে আর্জেন্টিনা তারকার মন্তব্য, ‘মাঝে অনেক বছর পেরিয়ে গেছে। ক্রিস্টিয়ানো এখন আরও পরিণত। ফ্যামিলি ম্যান। আবার তার সঙ্গে খেলতে পেরে খুশি।’

কোচ সারি আবার খুশি আর্সেনাল থেকে আসা অ্যারন র‍্যামসে সফল হওয়ায়। জুভেন্টাস মাঝমাঠকে বেশ শক্তিশালী দেখাচ্ছে র‍্যামসের জন্য। মঙ্গলবার জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধেও র‍্যামসে-দিবালার সঙ্গে সিআর সেভেনের বোঝাপড়ার দিকে নজর সবার।

মঙ্গলবারের সবচেয়ে মারকাটারি ম্যাচ অবশ্য লন্ডনে। টটেনহ্যামের বিরুদ্ধে খেলবে বায়ার্ন মিউনিখ। হ্যারি কেনরা অবশ্য এবার বেশ সাদামাটা। উল্টো দিকে, বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। রবার্ট লেভানডোভস্কির মতো গোল মেশিনের পাশে এবার আছেন ফিলিপে কৌতিনহো, ইভান পেরিসিচের মতো তারকা। সঙ্গে নতুন দুই বিশ্বচ্যাম্পিয়ন ফরাসি ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ ও বেঞ্জামিন প্যাভার্ড। করেন্তিন তোলিসোর মতো উঠতি তারকাও নিজেকে প্রমাণ করতে চাইছেন। সব মিলিয়ে মাউরিসিও পচেত্তিনোর সামনে বড় চ্যালেঞ্জ।

এদিকে, নেইমার যতই দাবি করুন তিনি পিএসজির জন্য জীবন দিতে পারেন, মঙ্গলবারের ম্যাচে তাকে দেখা যাবে না। গতবার থেকে যে দু’ম্যাচের নির্বাসনের শাস্তি হয়েছিল, তা জারি থাকছে গ্যালাতাসারের বিরুদ্ধে ম্যাচেও। কাইলিয়ান এমবাপে অবশ্য খেলতে পারবেন। ডি মারিয়া, মার্কো ভেরাত্তি, মাউরো ইকার্দিরা যেভাবে রিয়াল মাদ্রিদকে প্রথম ম্যাচে তিন গোলে উড়িয়ে দিয়েছিলেন, তাতে ভয় পাওয়ার কারণ নেই।

তবে গ্যালাতাসারের বিরুদ্ধে ইস্তানবুলে গিয়ে খেলা যেকোনো দলের কাছেই চ্যালেঞ্জ। তাই পিএসজি কোচ থমাস টুখেলের উপর কিছুটা চাপ থেকেই যাচ্ছে।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতের ম্যাচ
রিয়াল মাদ্রিদ-ক্লাব ব্রুগ, আটালান্টা-শাখতার দোনেস্ক, ম্যানচেস্টার সিটি-ডায়নামো জাগরেব, জুভেন্টাস-বেয়ার লেভারকুসেন, টটেনহ্যাম-বায়ার্ন মিউনিখ, গ্যালাতাসারে-পিএসজি, লোকোমোটিভ মস্কো-অ্যাটলেটিকো মাদ্রিদ।

Jui  Banner Campaign
ট্যাগ: এমবাপেলিড স্পোর্টসহ্যাজার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শুরু হয়েছে ভ্যালেন্টাইন ইউক, আজ রোজ ডে

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT