সুইস ব্যাংকের দেওয়া তথ্যমতে ফিফার অ্যাকাউন্ট ঘিরে সন্দেহজনক আচরণের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন সুইজারল্যান্ডের অ্যাটর্নি জেনারেল।
অ্যাটর্নি জেনারেল মাইকেল লবার বলেন, দুর্নীতি তদন্তের জন্য ফিফার অ্যাকাউন্টের ‘অনেক বেশি’ তথ্য বিশ্লেষণ করে তবেই এই কথা জানানো হয়েছে।
তবে এ ব্যাপারে ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারকে জিজ্ঞাসাবাদ করা হয় নি।
দুর্নীতির প্রমাণ মিললে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের নতুন আয়োজক ঠিক করা হতে পারে বলে ইঙ্গিত আছে। আগামী বিশ্বকাপের আয়োজক রাশিয়া, পরেরটির কাতার।
এই দুটি বিশ্বকাপের আয়োজক ঠিক করাকে কেন্দ্র করেই দুর্নীতির অভিযোগ উঠে। এরপরই শুরু হয় তদন্ত। এমন পরিস্থিতিতে ২০২৬ বিশ্বকাপের আয়োজক ঠিক করার প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছে।







