চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফিফটি’ ছোঁয়ার অপেক্ষায় সৌম্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ন ১০, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

আগের ম্যাচেই করেছেন অসাধারণ এক ফিফটি। ৩২ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশের জয়ে রেখেছেন বড় ভূমিকা। এবার টি-টুয়েন্টি ম্যাচ খেলায় ফিফটি পূর্ণ করতে যাচ্ছেন সৌম্য সরকার।

বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচটি খেলতে নামলেই মাইলফলকে নাম লেখাবেন বাঁহাতি টপঅর্ডার এ ব্যাটসম্যান। তরুণ ক্রিকেটারদের মধ্যে সৌম্যই প্রথম ৫০তম টি-টুয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছেন।

পঞ্চাশের বেশি টি-টুয়েন্টি খেলা বাংলাদেশি ক্রিকেটার আছেন মাত্র পাঁচজন। মাহমুদউল্লাহ রিয়াদ (৮৬ ম্যাচ), মুশফিকুর রহিম (৮৫ ম্যাচ), সাকিব আল হাসান (৭৬ ম্যাচ), তামিম ইকবাল (৭৪ ম্যাচ) ও মাশরাফী বিন মোর্ত্তজা (৫৪ ম্যাচ) ফিফটি ক্লাবে নাম লিখিয়েছেন। পঞ্চপাণ্ডব ছাড়া কেউই আর খেলেননি পঞ্চাশ কিংবা তার বেশি টি-টুয়েন্টি।

সৌম্যর টি-টুয়েন্টি ক্যারিয়ার পাঁচ বছরের। ২০১৫ সালের এপ্রিলে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে অভিষেক। এপর্যন্ত ৪৯ ম্যাচে দুই ফিফটিতে মারকুটে ব্যাটসম্যানের নামের পাশে ৮৬৫ রান। বল হাতে উইকেট নিয়েছেন ৬টি।

২৭ বছর বয়সী সৌম্য ওয়ানডে খেলার ফিফটি পূর্ণ করেছেন আগেই। ৫৫টি ওয়ানডের পাশাপাশি খেলেছেন ১৫ টেস্ট।

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টসসৌম্য সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT