চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিনল্যান্ডে সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি মবিনে প্রচারণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ন ১১, জুন ২০২১
প্রবাস সংবাদ
A A

বাংলাদেশি বংশোদ্ভূত ফিনিশ নাগরিক মবিন মোহাম্মদের ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগে জমে উঠেছে ফিনল্যান্ডের এসপো সিটি কাউন্সিল নির্বাচন।

প্রতিশ্রুতি নিয়ে মবিন ছুটছেন অভিবাসী ভোটারের দ্বারে দ্বারে। তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন অভিবাসীদের মৌলিক সমস্যাগুলো সমাধানের। আর অভিবাসী ভোটাররা বলছেন, কর্মঠ, সৎ ও যোগ্য প্রার্থী মবিন মোহাম্মদকেই বেছে নেবেন তারা। ফিনল্যান্ডের ন্যাশনাল কোয়ালিশন পার্টির প্রার্থী মবিন নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

বৃহত্তর হেলসিংকির এসপো শহরের এখন মবিনের মোহাম্মদের ব্যাপক প্রচার-প্রচারণা। রেষ্টুরেন্ট, দোকান থেকে শুরু করে অভিবাসীদের বসতবাড়িতেও এখন আলোচনার বিষয় শুধু নির্বাচন। প্রার্থী মবিন মোহাম্মদ ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তার নির্বাচনী এলাকা।

মবিনের নির্বাচনী প্রচারণায় বিপুল সংখ্যক অভিবাসীদের স্বতঃস্ফূর্ত ও স্বপ্রণোদিত অংশগ্রহণে আসন্ন এসপো সিটি কাউন্সিল ইলেকশন বাংলাদেশীদের মাঝে প্রাণবন্ত হয়ে ওঠেছে।

ফিনল্যান্ডের সিটি কাউন্সিল নির্বাচনে ইতিমধ্যে ২৬ মে থেকে ৮ জুন পর্যন্ত অগ্রিম ভোট বা এডভান্স ভোটিং শেষ হয়েছে। অভিবাসীদের সমর্থন আদায়ে এগিয়ে আছেন সিটি কাউন্সিলার প্রার্থী বাংলাদেশি মবিন। এদিকে বুথফেরত সমীক্ষায়ও অভিবাসীদের ভোটের প্রভাব মবিন মোহাম্মদের পক্ষে।

Reneta

ফিনল্যান্ডে সিটি কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের ১৩ জুন রোববার। এতে প্রথমবারের মতো ফিনল্যান্ডের ন্যাশনাল কোয়ালিশন পার্টি থেকে নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিনিশ নাগরিক মবিন মোহাম্মদ৷

ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক কর্মকাণ্ডে মবিন মোহাম্মদ সদা সামনে থাকেন। কুমিল্লায় জন্মগ্রহণকারী এই ব্যবসায়ী মবিন মোহাম্মদ ব্যবসার পাশাপাশি ফিনিশ রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৯৩ সালে তিনি বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে পাড়ি জমান।

Jui  Banner Campaign
ট্যাগ: নির্বাচনফিনল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচনের দিন ভোট গণনার সময় পোস্টাল ব্যালট গণনা করা হবে: ইসি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দুর্নীতি-নারীর অপমান ও আধিপত্যবাদমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পল্লবীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কোনো দেশের চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

একুশে পদকপ্রাপ্তির খবরে যা বললেন ববিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT