চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফার্স্টলুক’ এর পেছনে দেড় মাস!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ন ২১, মে ২০২১
বিনোদন
A A

ঘোষণা ছিলো আগেই, শুক্রবার বিকেলে আসতে চলেছে দেশের শীর্ষ তারকা অভিনেতা শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির ফার্স্টলুক! ঘোষণার পর থেকেই অপেক্ষায় ছিলেন শাকিব ভক্তরা।

শুক্রবার বিকেলে কথামতোই এলো ‘লিডার’ এর ফার্স্টলুক। যা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই লুফে নিচ্ছেন বাংলা সিনেমার ভক্ত অনুরাগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন শাকিব নিজেও।

‘লিডার’ এর ফার্স্টলুকটি শেয়ার করার ঘন্টাখানেকের মধ্যেই অন্তত ২৫ হাজারের মতো রিয়েকশান, এবং এটি নিয়ে মতামত জানিয়েছেন অন্তত তিন হাজার মানুষ। যাদের বেশীর ভাগই তুমুল প্রশংসা করছেন।

ফার্স্টলুক প্রকাশ করেই ‘লিডার’ ছবিটি নিয়ে আগ্রহ বাড়িয়ে দিয়েছেন বলেও মন্তব্য করেছেন অসংখ্য দর্শক। শুধু শাকিব খানের সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপ, ছবির নির্মাতা তপু খান ও ছবিটির অন্যান্য কলাকুশলীরাও লিডার এর ফার্স্টলুক শেয়ার করছেন এবং তাদের ইতিবাচক মন্তব্য জানাচ্ছেন।

ছবিটির জন্য এখন থেকেই শুভ কামনাও জানাতে শুরু করেছেন চলচ্চিত্র প্রেমীদের একটি অংশ। সর্বস্তরে ফার্স্টলুক প্রশংসিত হওয়ার কারণ শাকিব খান হলেও এর পেছনের মানুষটিকে কিন্তু কেউ খুব একটা চেনেন না!

বলছি, ‘লিডার’ এর ফার্স্টলুক পোস্টারটির কারিগর সাজ্জাদুল ইসলাম সায়েমের কথা! এই সময়ে বাংলা সিনেমা, নাটকের পোস্টার ডিজাইনে নান্দনিকতার যে ছোঁয়া- তা প্রতিনিয়ত শানিত করে যাচ্ছেন যারা তাদেরই একজন তিনি।

Reneta

অসংখ্য নাটকের নান্দনিক পোস্টার করেছেন সায়েম। সমানতালে চলচ্চিত্রেরও বেশকিছু নান্দনিক পোস্টার ইতোমধ্যেই তিনি উপহার দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার তিনি করলেন ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার।

চ্যানেল আই অনলাইনকে সায়েম জানান, ‘লিডার’ এর ফার্স্টলুক পোস্টার করতে প্রায় দেড় মাসের মতো সময় লেগেছে।

কথায় আছে, ‘আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী’! আর এ কারণেই প্রথম দর্শনটা যেন জমকালো হয়, সে কারণেই একটু সময় নিয়েছেন সায়েম।

ফার্স্টলুক কিংবা পোস্টার কোন প্রক্রিয়ায়, কী মাথায় রেখে করেন? এমন প্রশ্নে এই পোস্টার ডিজাইনার জানালেন, ফার্স্টলুক কিংবা কোনো পোস্টার করার আগে আমাকে প্রথমে গল্পটা শুনতে হয়, তারপর পরিকল্পনা করি কীভাবে কাজটা করা যায়। সাধারণত মানুষ যেন পোস্টার দেখে পুরো সিনেমাটিকে রিলেট করতে পারেন, এমনভাবেই পোস্টার ডিজাইনের পরিকল্পনা করি।পোস্টার দিয়ে মানুষকে কনফিউশনে না ফেলানোই আমার উদ্দেশ্য থাকে।

লিডার এর ফার্স্টলুক নিয়ে সায়েম বলেন, পোস্টারে খেয়াল করলে দেখবেন শাকিব ভাইয়ের পেছনে মশাল আন্দোলন। এটা নির্মাতা তপু খান, শাকিব ভাই- তাদের সাথে কথা বলে একেবারে পরিকল্পনামাফিক রাখা। আমার শুধু একটা সাজেশন্স ছিলো, পোস্টারে আমি যা রাখছি, তা যেন সিনেমার দৃশ্যেও থাকে।

এবারই প্রথম নয়, এরআগেও শাকিব খান অভিনীত বেশকিছু সিনেমার পোস্টার করেছেন সায়েম। এরমধ্যে নবাব এল.এল.বি, বীর, পাসওয়ার্ড, শাহেনশাহ, সম্রাট ও সুপারহিরো উল্লেখযোগ্য।

এদিকে ‘লিডার’ এর শুটিং নিয়ে নির্মাতা তপু খান জানিয়েছিলেন, ২৫ মে থেকে শুটিং শুরু হবে। করোনার সেকেন্ড ওয়েবে ও লকডাউন না থাকলে আরও আগেই শুটিং শুরু হতো। এতোদিনে আমাদের কাজ শেষ হয়ে যেত। আমার পুরো টিম শুটিংয়ের জন্য প্রস্তুত। টানা শুটিংয়ে কাজ শেষ হবে। বাকিটা পরিস্থিতির উপর নির্ভর করছে।

‘লিডার আমি বাংলাদেশ’ সিনেমার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছেন শাকিব খান। তিনি বলেন, প্যান্ডামিক আমাদের ইন্ডাস্ট্রিকে কফিনে পেরেক ঠুকে দিয়েছে। মানুষকে হলমুখি করতে ভালো আয়োজনের ও গল্পের সিনেমা দরকার। লিডার (আমি বাংলাদেশ) ঠিক তেমনই সিনেমা।

যেভাবে পরিকল্পনা করা, সেই অনুযায়ী কাজ শেষ করে ‘লিডার’ দর্শকদের কাছে পৌঁছে দিতে পারলে ইন্ডাস্ট্রির জন্য সিনেমাটির টার্নিং হতে পারে বলে মনে করেন শাকিব খান।

‘লিডার আমি বাংলাদেশ’ সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া (আরটিভি)। সিনেমাটিতে শাকিবের নায়িকা থাকছেন শবনম বুবলী। চিত্রনাট্য করেছেন দেলোয়ার হোসেন দিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরটিভিটিজারতপু খানপোস্টারফার্স্টলুকবুবলীলকডাউনলিড বিনোদনলিডারশাকিবশাকিব খানশুটিংসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় তেল কিনতে লাগবে ফুয়েল কার্ড

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

অধিবেশন শুরুর পাঁচ মিনিট আগেই সংসদে প্রবেশ করেন প্রধানমন্ত্রী

মার্চ ২৯, ২০২৬

‘চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা’

মার্চ ২৯, ২০২৬

রেফারিদের সঙ্গে ‘গোপন’ যোগযোগ রিয়ালের, দাবি বার্সা সভাপতির

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার আড়ালে স্থল অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র: ইরানের স্পিকার

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT