চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফাগুন হাওয়ায়’ প্রচারণার দায়িত্ব দর্শকের: তৌকীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ন ১৯, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

এই মুহূর্তে বাংলা চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় একটি নাম তৌকীর আহমেদ। না, অভিনয়ে নয়; নির্মাণে। তার পরিচালনায় প্রায় সবগুলো সিনেমায় দর্শক নন্দিত। কিন্তু বরাবরই তার বিরুদ্ধে আছে দর্শকের একটি অভিযোগ! আর সেটা হলো সিনেমা মুক্তি সামনে রেখে তৌকীর খুব একটা প্রচারণা চালান না! এবার এমন অভিযোগ সরাসরি তৌকীরের কানে!

হ্যাঁ। আসছে ৮ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের বহুল প্রতীক্ষিত ছবি ‘ফাগুন হাওয়ায়’। এই ছবির প্রচারণা চালাতে সম্প্রতি চ্যানেল আই ভবনে এসেছিলেন তৌকীর ও এই ছবির সংগীত পরিচালক পিন্টু ঘোষ। অংশ নিয়েছিলেন চ্যানেল আই অনলাইনের নিয়মিত ফেসবুক কথোপকথন অনুষ্ঠান ‘কথাবার্তা’য়।

দর্শকের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্বে উঠে আসে তৌকীরের ছবির প্রচারণার বিষয়টি। প্রচারণায় কেন পিছিয়ে তৌকীর? এমন প্রশ্ন দর্শকের। আর এ বিষয়টি না এড়িয়ে সোজাসাপ্টা উত্তর দিলেন তিনি নিজেই।

ছবি প্রচারণার প্রসঙ্গে তৌকীর বললেন, আমার যারা দর্শক, যারা মনে করেন প্রচারে আমার দুর্বলতা আছে। আমার পরিচালিত মুক্তি পাওয়া সর্বশেষ ‘হালদা’য় তারা সাহায্য করেছিলেন। সোশাল মিডিয়াতে তারা ছবিটির খবর চারদিকে ছড়িয়ে দিয়েছিলেন। ফেসবুকে ‘হালদা’র ছবি আপলোড, ইভেন্টসহ সবকিছুর প্রচার প্রচারণা দর্শকই নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন। প্রচারণায় যারা আমার দুর্বলতা লক্ষ্য করেছেন, আমি আশা করবো তারা ‘ফাগুন হাওয়ায়’ এর প্রচারণাতেও এবার আরো একটু বেশী সাহায্য করবেন।

নিজের দুর্বলতার কথা স্বীকার করে দর্শকের উপরই ‘ফাগুন হাওয়ায়’ এর প্রচারণার দায়িত্ব দিলেন ‘অজ্ঞাতনামা’ খ্যাত এই নির্মাতা।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম-তিশা। এছাড়াও অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ প্রমুখ।

Reneta

Jui  Banner Campaign
ট্যাগ: আজাদ সেতুআফরোজা বানুআবুল হায়াৎইমপ্রেসতিশাফাগুন হাওয়ায়ফারুক হোসেনফেব্রুয়ারিযশপাল শর্মালিড বিনোদনসাজু খাদেমসিয়ামহাসান আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT