চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাগুনের শুরুতে হঠাৎ ঝড়-বৃষ্টি, চলতে পারে আগামী ২৪ ঘণ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ন ১৭, ফেব্রুয়ারি ২০১৯
- লিড নিউজ, পরিবেশ
A A
ফাল্গুন-ঝড়বৃষ্টি-বৃষ্টি-বৃষ্টির সম্ভাবনা

রাতের বেলা বৃষ্টি তো দূর, মেঘেরও কোনো নামগন্ধ নেই। পরিষ্কার আকাশ মেঘ জমতে শুরু করে ভোর থেকে। সকাল হতে হতে ফাগুনের আকাশ কালবৈশাখী মেঘের মতো ঘনকালো রূপ নিল। দেখে মনে হয় যেন সকালেই সন্ধ্যা নেমেছে।

সকাল ৭টার কিছু পরেই মেঘের তীব্র গর্জনের সঙ্গে শুরু হয় তুমুল বৃষ্টি। মাঝেমাঝে একটু কমছে, একটু পর আবার দ্বিগুণ গর্জনে বেড়ে যাচ্ছে ঝড়-বৃষ্টির তাণ্ডব। তার সঙ্গে যোগ দিলো শীলাবৃষ্টিও। শীলাবৃষ্টি আর বাতাসের তোড়ে নিজ নিজ কাজে ঘরের বাইরে ছুটে চলা মানুষগুলোর রাস্তার পাশে আশ্রয় নিয়েও যেন পার পাচ্ছে না।

এমনটাই ছিল রোববার সকাল থেকে রাজধানী ঢাকার আবহাওয়া।

ঢাকায় সকাল থেকে বৃষ্টিপাত হলেও শনিবার রাত থেকেই দেশের উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি এলাকায় থেমে থেমে বৃষ্টি এবং শীলাবৃষ্টি হচ্ছে।

এই বৃষ্টির ফলে ফাল্গুনের শুরুতে একদিকে যেমন ধুলোবালি থেকে কিছুটা স্বস্তি মিলেছে, তেমনি মাঘের বিদায়ের পর নতুন করে পাওয়া গেল হালকা শীতের আমেজ।

কিন্তু এর পাশাপাশি হঠাৎ ঝড়-বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলগামী মানুষেরা। এই বৃষ্টি ও শীতের কারণে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নেয়া দেশ-বিদেশের লাখো মুসল্লিও বিপাকে পড়েছেন।

Reneta

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। এছাড়া স্বাভাবিক মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এর ফলে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Jui  Banner Campaign
ট্যাগ: আবহাওয়াআবহাওয়া অধিদপ্তরঝড়-বৃষ্টিবৃষ্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রমজান মাসে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে ১১ দলীয় জোটের শপথ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রতিমন্ত্রী হওয়ার জন্য ডাক পেয়েছেন নুরুল হক নুর

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

জুলাই সনদের সব বিষয় অক্ষরে অক্ষরে পালন করতে অঙ্গীকারাবদ্ধ: সালাহউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

জুলাইয়ের সাথে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT