চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ন ২৩, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইমার্জিং এশিয়া কাপের ট্রফি নিজেদের ঘরে রেখে দিতে পারল না বাংলাদেশ। ফাইনালে পাকিস্তানের কাছে ৭৭ রানে হেরে আশাভঙ্গের বেদনায় পুড়তে হল সৌম্য-শান্ত-আফিফদের।

শনিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের দেয়া ৩০২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ গুটিয়ে যায় আড়াইশর আগেই।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ইমার্জিং এশিয়া কাপের চতুর্থ আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। ফাইনাল হেরে রানার্সআপ বাংলাদেশ।

লক্ষ্য বড় হলেও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলে আশা জাগিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত (৪৬), আফিফ হোসেন ধ্রুব (৪৯)। তবে তারা কেউই টিকতে পারেননি বেশিক্ষণ।

শেষটায় মেহেদী হাসানের লড়াকু ৪২ হারের ব্যবধান যা একটু কমিয়েছে। তবে স্বাগতিকরা কেউই খেলতে পারেননি বড় ইনিংস।

স্কোর: পাকিস্তান-৩০১/৬ (৫০ ওভার), বাংলাদেশ-২২৪ (৪৩.৩ ওভার)

Reneta

রানের চাপ মাথায় নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল আগ্রাসী। তবে উইকেট আগলে রাখা যায়নি। বলে-ব্যাটে বিবর্ণ দিন কাটানো সৌম্য সরকার দুটি চার ও এক ছক্কায় ৬ বলে ১৫ রান করে ফেরেন সাজঘরে। ১৭ বল খেলে ১৬ রানের বেশি করতে পারেননি আরেক বাঁহাতি ওপেনার নাঈম শেখ।

পঞ্চাশের আগেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া দলকে ম্যাচে রাখেন অধিনায়ক শান্ত। ইয়াসির আলি রাব্বির সঙ্গে তার ৫১ রানের জুটিতে আশা দেখে বাংলাদেশ। জুটিটি ভাঙতেই শুরু হয় প্যাভিলিয়নে ফেরার মিছিল।

ইয়াসির ২২, জাকির হাসান ৯, মাহিদুল ইসলাম অঙ্কন ৫ রান করে সাজঘরে ফিরলে ম্যাচ থেকেই ছিটকে পড়ে বাংলাদেশ।

আফিফ ও মেহেদী সপ্তম উইকেট জুটিতে ৪৮ রান যোগ করলে দুইশর পথ পাড়ি দেয় স্বাগতিকরা।

পাকিস্তান পেসার মোহাম্মদ হাসনাইন নিয়েছেন ৩ উইকেট। সাইফ বাদার ও খুশদিল শাহ নিয়েছেন দুটি করে উইকেট।

আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রুহাইল নাজিরের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০১ রান তোলে পাকিস্তানিরা। ১১১ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১১৩ রান করেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

সুমন খান তিনটি, হাসান মাহমুদ দুটি ও মেহেদী হাসান নিয়েছেন একটি করে উইকেট। সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে দারুণ বোলিং করা সৌম্য সরকার ফাইনালে ছিলেন বেশ খরুচে। ১০ ওভারে ৭৬ রান দিয়ে পাননি কোনো উইকেট।

সকালে বোলিংয়ে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। ষষ্ঠ ওভারে প্রথম আঘাত হানেন ডানহাতি পেসার সুমন খান। ওমর ইউসুফকে (৪) সাজঘরে পাঠান উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে। পাকিস্তানের সংগ্রহ তখন ১৮ রান।

পাকিস্তানের দলীয় ফিফটির আগেই দ্বিতীয় সাফল্য পান সুমন। আরেক ওপেনার হায়দার আলিকে (২৬) ফেরান নাঈম শেখের ক্যাচ বানিয়ে।

তৃতীয় উইকেট জুটি বদলে দেয় পাকিস্তান ইনিংসের চেহারা। রুহাইল ও ইমরান রফিক জুটিতে ১১৭ রান যোগ করলে দেড়শ পেরিয়ে যায় তারা।

অফস্পিনার মেহেদী ভাঙেন জুটিটি। সৌম্যর হাতে ক্যাচ তুলে দেন ইমরান। এ বাঁহাতি ৮৮ বলে করে যান ৬২ রান। তার ইনিংসে ছিল ৪টি চার ও ‍২টি ছয়।

চতুর্থ উইকেটেও বড় জুটি গড়ে পাকিস্তান। সেঞ্চুরিয়ান রুহাইলের সঙ্গে অধিনায়ক সৌদ শাকিল ৮৫ রান যোগ করলে সংগ্রহ বড় হতে থাকে অতিথি দলের।

শাকিল ৪০ বলে ৪২ রান করে সুমনের তৃতীয় শিকারে পরিণত হন। ১১৩ রানের ইনিংস খেলা রুহাইল নাজিরকে এলবিডব্লিউ করেন হাসান মাহমুদ। পরে এ পেসার নেন খুশদিল শাহ’র উইকেটও। আউট হওয়ার আগে ১৬ বলে ২৭ করে যান খুশদিল। আহমেদ বাট অপরাজিত থাকেন ১৫ রানে। খেলেন ৭ বল।

পাকিস্তানকে তিনশ’র মধ্যেই আটকে রাখা যেত। কিন্তু ক্যাচ মিসের মহড়ায় সেটি সম্ভব হয়নি। ইয়াসির আলি রাব্বি একাই ছেড়েছেন দুটি সহজ ক্যাচ। পরে বড় রান তাড়া করা সম্ভব হল না।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমার্জিং এশিয়া কাপবাংলাদেশ-পাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আমার সম্পদের সম্পূর্ণ হিসাব প্রকাশ করেছি: শফিকুল আলম

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৫০টি গাড়ি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ছবি: সংগৃহীত।

সিপিআই ২০২৫: দুর্নীতির তালিকায় বাংলাদেশ আরও পিছিয়ে, অবস্থান ১৩তম

ফেব্রুয়ারি ১০, ২০২৬

হতাশা কাটিয়ে নামিবিয়ার বিপক্ষে জয় তুলল নেদারল্যান্ডস

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT