চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফলাফল বিপর্যয়ে টেরেসা মে’র দুই উপদেষ্টার পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ন ১০, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A

ব্রিটেনের মধ্যবর্তী সাধারণ নির্বাচনে ফলাফল বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী টেরেসা মে’র দু’জন ঘনিষ্ঠ উপদেষ্টা নিক টিমোথি এবং ফিয়োনা হিল পদত্যাগ করেছেন।

টিমোথি বলেন, নির্বাচনের ‘হতাশাজনক’ ফলাফলের জন্য ব্যর্থতার দায় স্বীকার করছি। কনজারভেটিভ পার্টির বহুল সমালোচিত ইশতেহারে সামাজিক সেবার বিষয়টি অন্তর্ভূক্ত না করার জন্য দুঃখিত।

পদত্যাগের বিবৃতিতে টিমোথি জানান, সংখ্যাগরিষ্ঠতা হারানোর পেছনে টেরেসা মে ও কনজারভেটিভ পার্টির সমর্থন কমে যাওয়া দায়ী নয়। এ জন্য দায়ী লেবার পার্টির অপ্রত্যাশিত জনসমর্থন বেড়ে যাওয়া।

এর আগে টেরেসা মে সতর্কতা জানিয়ে বলেছিলেন, যদি তিনি টিমোথি ও ফিওনা হিলকে বরখাস্ত না করেন তাহলে তাকে দলে নেতৃত্ব নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমালোচক বলে পরিচিত ছিলেন এই দুই উপদেষ্টা।

বিবিসির সহকারি রাজনৈতিক সম্পাদক নরম্যান স্মিথ জানান, এই দুই উপদেষ্টার পদত্যাগে টেরেসা মে কিছুটা স্বস্তিতে থাকবেন।

নির্বাচনের ফলাফলে মোট ৬৫০টি আসনের মধ্যে কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩১৮টি আসন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দল লেবার পার্টি পেয়েছে ২৬১টি, এসএনপি ৩৫, এলডি (লিব ডেম) পেয়েছে ১২টি আসন। অন্যান্য দল ২৩ টি আসন পেয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ব্রিটেনে নির্বাচনযুক্তরাজ্যে নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনী প্রচারে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সরিষার হলুদ ফুলে নতুন স্বপ্ন বুনছেন জয়পুরহাটের কৃষকরা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

টিউলিপ সিদ্দিকের ৪ বছর কারাদণ্ডের রায়ে লেবার পার্টির প্রতিক্রিয়া

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মার শান্তি কামনার মধ্যদিয়ে পালিত হলো পবিত্র শবেবরাত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT