চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরিদুর রেজা সাগর-এর জন্মদিনে শিশুদের দোয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ন ২২, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

একুশে পদকপ্রাপ্ত গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রখ্যাত শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর জন্মদিন আজ। তার জন্মদিন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে উপস্থিত হয়েছিল মাদ্রাসা পড়ুয়া চল্লিশ শিশুর একটি দল। তারা ফরিদুর রেজা সাগর-এর জন্য বিশেষ দোয়ায় শরিক হয়।

প্রতি বছর এই দিনটি কেক কেটে নানা আয়োজনে উদযাপন করা হলেও এবার চকবাজার ট্র্যাজেডির কারণে সকল আনুষ্ঠানিকতা বাতিল করেন ফরিদুর রেজা সাগর।

জন্মদিনে কোনো ধরনের আনুষ্ঠানিকতা না রাখলেও এদিন সকাল থেকেই চ্যানেল আই প্রাঙ্গণে ফরিদুর রেজা সাগরকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন শিল্প, সাহিত্য, চলচ্চিত্র ও সংগীতের গুণী ব্যক্তিত্বরা।

ফরিদুর রেজা সাগর-এর জন্মদিনে চ্যানেল আই মসজিদেও জুম্মার নামাজের পর বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন সর্বস্তরের মানুষ।

১৯৫৫ সালে ২২ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন ফরিদুর রেজা সাগর। মা রাবেয়া খাতুন প্রখ্যাত কথাসাহিত্যিক এবং বাবা ফজলুল হক দেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক ও ‘সিনেমা’ পত্রিকার সম্পাদক।

শিল্প ও সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠা ফরিদুর রেজা সাগর-এর শৈশব থেকেই সখ্যতা গণমাধ্যমের সঙ্গে। বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। বর্তমানে চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক।

Reneta

শিশুসাহিত্যে অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, রোমেনা আফাজ স্মৃতি স্বর্ণপদক, কবি শামসুর রাহমান শিশুসাহিত্য পুরস্কার, টেনাশিনাস পদক ও ইউরো শিশুসাহিত্য পুরস্কার। চলচ্চিত্র প্রযোজনার জন্য ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন ফরিদুর রেজা সাগর। শ্রেষ্ঠ টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা, নির্মাণ এবং পরিচালনার জন্য তিনি পেয়েছেন বাচসাস অ্যাওয়ার্ড।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চকবাজার ট্র্যাজেডিজন্মদিনফরিদুর রেজা সাগরমসজিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT