প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দু’দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানওয়েল মাখো। রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে উষ্ণ সংবর্ধনায় বরণ করে নেওয়া হয় রাষ্ট্রীয় অতিথিকে। পরে হোটেলে প্রধানমন্ত্রীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দেন ফরাসি প্রেসিডেন্ট। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।







