চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লেসিসের দাপুটে ব্যাটিংয়ে ফাইনালে চেন্নাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৫ অপরাহ্ন ২২, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওপেনে নেমে তাসের ঘর দেখলেন। সেই ঘর নিজে গোছালেন। খেললেন ৪২টি বল। করলেন ৬৭টি রান। দলকে এনে দিলেন ৫ বল হাতে রেখে দুই উইকেটের জয়। সঙ্গে ফাইনাল!

চেন্নাই এদিন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। হায়দরাবাদ সাত উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে। চেন্নাই জয় পায় ১৯.১ ওভারে। আইপিএলের ইতিহাসে এটি তাদের সপ্তম ফাইনাল। সাকিব দুই ওভারে ২০ রান দেয়ার পর আর বলে আসেননি। ব্যাট হাতে ১০ বলে ১২ রান করেন। সাকিবরা হারলেও বাদ পড়ছেন না। আরেক ম্যাচ খেলে ফাইনালে আসার সুযোগ পাবেন।

শেষ তিন ওভারে ৪৩ রান দরকার ছিল ধোনিদের। ১৮তম ওভারে দুই চার এক ছয়ে ১৫ তুলে ফেলেন প্লেসিস। পঞ্চম বলে রানআউট হন হরভজন। অবাক করার বিষয় হলো এই পর্যন্ত ১০৭টি বলের ভেতর প্লেসিস শুরুতে নেমে ৩৯টি বল খেলার সুযোগ পান। হরভজন ফিরে গেলে নতুন ব্যাটসম্যান শার্দুল ঠাকুর শেষ ওভারের আগে ৫ বলে ১৫ তুলে ফেলেন। তার এমন ব্যাটিংয়ের পর শেষ ওভারে দলটির দরকার পড়ে ৬। উইলিয়ামসন বলে আনেন ভুবনেশ্বর কুমারকে। প্লেসিস প্রথম বলে ছয় হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন।

এর আগে হায়দরাবাদ ইনিংসের একদম প্রথম বলে শেখর ধাওয়ানকে (০) হারায়। শ্রীবৎস গোস্বামী (১২) চতুর্থ ওভারে সাজঘরে ফিরলে আরও চাপে পড়ে দলটি। এভাবে ৫০ রান তুলতে চলে যায় চার উইকেট। কেন উইলিয়ামসন, সাকিব আল হাসানও এদিন বেশি কিছু করতে পারেননি।

উইলিয়ামসন ১৫ বলে চারটি চারে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন। সাকিব ১০ বলে দুই চারে ১২ করেন। ব্রাভোর বলে তিনিও উইকেটের পেছনে ক্যাচ দেন।

শেষ দিকে ইউসুফ পাঠান মনিষ পাণ্ডে এবং ব্র্যাথওয়েটের সঙ্গে ১৯ রানের দুটি জুটি গড়েন। পাঠান ২৯ বলে ২৪ রান করেন।

Reneta

হায়দরাবাদের সব থেকে বড় জুটিটি আসে ইনিংসের শেষ উইকেটে। ব্র্যাথওয়েট ভুবনেশ্বর কুমার ৫১ রান করে দলকে লড়াইয়ের স্কোর গড়ে দেন।

ব্র্যাথওয়েট ২৯ বলে ৪৩ রানের ছোট একটা ঝড় তোলেন। ১১ বলে সাত করেন ভুবনেশ্বর।

জবাব দিতে নেমে চেন্নাইও শুরুতে বিপদে পড়ে। প্রথম ওভারের পঞ্চম বলে ওয়াটসনকে (০) ফেরান ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় জুটিতে রায়না-প্লেসিস ২৪ রান যোগ করেন। রায়না ২২ রানে বোল্ড হয়ে ফিরলে প্লেসিস একপ্রান্ত আগলে রাখেন। ধোনি মাঝখানে সিঙ্গেল নিয়ে নিয়ে ম্যাচ ধরার চেষ্টা করে ব্যর্থ হন। রশিদ খানের চোখ জুড়ানো এক গুগলিতে বোল্ড হন মাহি। ফ্রন্টফুটে অনসাইডে পুশ করতে যান। বল অফস্টাম্পে পড়ে ভেতরে বাঁক নিয়ে স্টাম্প খেয়ে নেয়। ধোনি ফেরার পর ব্রাভো প্লেসিসের সঙ্গে ১৮ রানের জুটি গড়েন। ব্রাভোকেও ফেরান রশিদ খান।

গুগলিতে ধোনির আউট হওয়া দেখে ব্রাভো সতর্ক ছিলেন। কিন্তু বল ঠিকই এবার গুগলির অফস্পিন না হয়ে সহজাত লেগস্পিন হয়ে যায়। ব্রাভো কাটশট খেলতে গিয়ে ধাওয়ানের হাতে ধরা পড়েন।

১৪ ওভারে ৮০ রান তুলতে ৬ ছয় উইকেট চলে যায় চেন্নাইয়ের। ওপেনে নামা প্লেসিস তখন দীপক চাহারকে নিয়ে জয়ের ভিত গড়ার চেষ্টা করেন। কিন্তু চাহারকে (১০) ফিরতে হয় ১৫তম ওভারের শেষ বলে।

এরপর হরভজন সিংকে নিয়ে এগুতে থাকেন প্লেসিস। ১৬ ওভারে রশিদ খানের বলে রিভিউ নিয়ে জীবন পান। শেষ পর্যন্ত ম্যাচটি বের করেই ছাড়েন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

পর্তুগালে ৩০ মিলিয়ন ইউরোর মানি লন্ডারিং চক্রের সদস্য আটক

মার্চ ১৩, ২০২৬

বাংলাদেশকে বিধ্বস্ত করে সিরিজে ফিরল পাকিস্তান

মার্চ ১৩, ২০২৬
অপারেশন এপিক ফিউরি' বিষয়ক রুদ্ধদ্বার ব্রিফিংয়ের দিন সাংবাদিকদের সাথে মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন

বিলিয়ন ডলারের যুদ্ধ: ট্রাম্পের ‘এন্ডগেম’ কোথায়?

মার্চ ১৩, ২০২৬

দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান: সমাজকল্যাণ মন্ত্রী

মার্চ ১৩, ২০২৬

গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT