চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লাস্টিক দূষণ রোধের শপথে শুরু ‘চ্যানেল আই প্রকৃতি মেলা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ন ০৯, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বিনোদন, লাইফস্টাইল
A A

মাঘের সকালে মেঘলা আকাশের সঙ্গে ছিল মৃদু বাতাস। এমন সকালে চ্যানেল আইয়ের প্রাঙ্গণ মেতে উঠে ঢাকের শব্দে। এরপরেই দলীয় নৃত্য। এরপর পর একে একে দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গের বক্তব্য শেষে টিয়া পাখি উড়িয়ে উদ্বোধন ঘোষণা করা হয় অষ্টম ‘চ্যানেল আই প্রকৃতি মেলা’র।

প্রকৃতিবিষয়ক নানা অনুষঙ্গের মাধ্যমে সচেতনতা সৃষ্টির চেষ্টা অব্যাহত রাখতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এই আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাবুদ্দিন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর সহ চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের সদস্য, প্রকৃতিবিদ, প্রকৃতিপ্রেমীসহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, প্রকৃতি মেলার উদ্দেশ্য হচ্ছে আমাদের সবাইকে সচেতন করা। যেই পরিবেশ দিন দিন রুগ্ন হয়ে যাচ্ছে আমাদেরই কারণে, সেই পরিবেশকে যেন আমরা ভালো রাখতে পারি এবং বুঝতে পারি, সেজন্যই এই উদ্যোগ।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘প্রকৃতি ও জীবন থেকে যদি ‘ও’ বাদ দেয়া হয়, তাহলে থাকে প্রকৃতি জীবন। ৮ থেকে ৮০ বছর পর্যন্ত যারা এখানে এসেছেন, তারা যদি প্রকৃতি সম্পর্কে সচেতন হতে পারেন, তাহলে জীবন সুন্দর থাকবে। ভালো থাকা যদি যুদ্ধ হয়, তাহলে এই যুদ্ধে জয়ের জন্য যা করা করা দরকার আমরা সব করবো, এটাই হবে আজকের প্রতিজ্ঞা।’

বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাবুদ্দিন বলেন, ‘প্রকৃতির ক্ষতি করছি আমরা মানুষেরাই। তাই প্রকৃতিও তার বিরূপ প্রভাব আমাদের উপর ফেলছে। আমরা যদি সতর্ক না হই, প্রকৃতির ক্ষতি করি, তাহলে আমরা রক্ষা পাব না। প্রকৃতি তার বদলা নিবেই’।

Reneta

তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ বলেন, মানুষ বাড়ার সাথে সাথে মানুষের হিংস্র থাবা প্রকৃতির উপর পড়ছে। যে দেশে মানুষের ঘনত্ব পৃথিবীতে সর্বোচ্চ, সেখানে প্রকৃতি প্রচণ্ড হুমকির মুখে। এই অনুষ্ঠানটি প্রতিবছর আয়োজন করার মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এবারের মেলায় প্লাস্টিক দূষণ রোধ করার ওপর জোর দেয়া হয়েছে। সুর ও সংগীতে থাকছে সেই আহ্বান ই। এছাড়াও ক্যারেক্টার শো, মূকাভিনয় থাকছে দিনভর। প্রাণপ্রকৃতি নিয়ে প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে। বসেছে অসংখ্য স্টল। সব মিলিয়ে চ্যানেল আই প্রাঙ্গণ সবুজে সাজানো হয়েছে।

প্রকৃতি রক্ষায় গণসচেতনতা সৃষ্টিই প্রকৃতি মেলার মূল লক্ষ্য জানালেন আয়োজকরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পাশাপাশি সবাইকে পরিবেশ-প্রকৃতি রক্ষায় কাজ করে যাওয়ার আহ্বান জানান বক্তারা।

চ্যানেল আই প্রকৃতি মেলায় ২০১৯ এ সহযোগী হিসেবে আছে নূর ইকো-ব্রিকস্ এবং পারটেক্স বোর্ড।

‘চ্যানেল আই প্রকৃতি মেলা’ চ্যানেল আই এ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইতথ্যমন্ত্রীপ্রকৃতি মেলাফরিদুর রেজা সাগরমন্ত্রীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ভোলার গ্যাসে দক্ষিণে শিল্প বিপ্লব চান তথ্যমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

স্তব্ধ ইথার, অনন্ত শূন্যতা: বিদায় সুমন ভাই

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা বিক্রেতা নানী-নাতনী’র জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

মার্চ ১৮, ২০২৬

শামস সুমনের প্রয়াণে চ্যানেল আইয়ে শোক বই

মার্চ ১৭, ২০২৬

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT