চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়া সফরের ক্ষতে প্রলেপ দিল ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

কদিন আগে সাউথ আফ্রিকা সফরে একদিনের তিনটি ম্যাচই হেরেছে ভারত। প্রোটিয়া ডেরা থেকে বয়ে আনা ক্ষতে প্রলেপ হিসেবে ‘হোয়াইটওয়াশ’ই বেছে নিল রোহিতের দল। প্রতিপক্ষ অবশ্য ভিন্ন। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে ওয়েস্ট ইন্ডিজকে তিনটি ম্যাচেই হারিয়েছে ভারত।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের ছোড়া ২৬৫ রানের লক্ষ্যে ক্যারিবিয়ানরা থেমেছে ১৬৯ রানে। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের বড় ব্যবধানের হারের পর দ্বিতীয় ম্যাচে ৪৪ রানে হেরে সিরিজ খুঁইয়েছিল সফরকারীরা। এবার হোয়াইটওয়াশ হল ৯৬ রানের বড় ব্যবধানে।

সংক্ষিপ্ত স্কোর: ভারত (২৬৫/১০), ওয়েস্ট ইন্ডিজ (১৬৯/১০) ম্যাচ সেরা: শ্রেয়াস আইয়ার (১১১ বলে ৮০ রান); সিরিজ সেরা: প্রসিধ কৃষ্ণা (৯ উইকেট)

টসে জিতে চার তরুণ ব্যাটার ভারতকে এনে দেয় লড়াইয়ের পুঁজি। মিলিত চেষ্টায় বোলাররা সারলেন বাকিটা। আগের দুই ম্যাচে অল্পতে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ এ ম্যাচেও জানাতে পারেনি কোনো চ্যালেঞ্জই।

জবাবে ১৯ রানে প্রথম উইকেট হারানো দল শতরান সংগ্রহ করতেই হারিয়েছে ফেলে সেরা সাত ব্যাটারকে। দলীয় ৮২ রানের মাথায় অধিনায়ক পুরান ৩৪ রান করে ফিরলে জুটি গড়েন জোশেফ ও ওডেন স্মিথ।

ব্যাটিং অর্ডারের নিচের দিকে নামা তিন ব্যাটারের ব্যাটেই ১৬৯ রান পর্যন্ত যায় সফরকারীরা। ১৮ বলে ৩৬ রান করেন ওডেন স্মিথ। হেইডেন ওয়ালস যোগ করেন ১৩ রান। সফরকারীদের শেষ উইকেট হিসেবে জোশেফকে শিকার করে হোয়াইটওয়াশ নিশ্চিত করেন ভারতীয় স্পিনার প্রসিধ কৃষ্ণা।

Reneta

ক্যারিবিয়ানদের ব্যাটিং ব্যর্থতার দিনে তিনটি করে ব্যাটারকে ফিরিয়েছেন পেসার মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। দুটি করে শিকার দিপক চাহার ও কুলদিপ যাদবের।

এর আগে ব্যাটিং নেমে বাজে শুরু করে রোহিতের দল। দলীয় পঞ্চাশ রানের আগেই সেরা তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে ভারত। ব্যর্থ হন রোহিত, শিখর, বিরাট কোহলি (০)।

মাঝের দিকে দলের হাল ধরেন শ্রেয়াস আইয়ার। তরুণ এ ব্যাটারের থেকে আসে ৮০ রান। পাঁচে নামা রিশাব পান্থ ফেরেন ফিফটি করে। ৫৪ বলে উইকেটরক্ষক ব্যাটারের থেকে আসে ৫৬ রান।

শেষের দিকে আবারও দ্রুত উইকেট পড়ার দিনে বাধা হয়ে দাড়ান ওয়াশিংটন সুন্দর ও দিপক চাহার। দুইয়ের ব্যাটেই ভারতের সংগ্রহ আড়াইশ ছাড়ায়। সুন্দরের ব্যাট থেকে আসে ৩৩ রান ও ৩৮ রান যোগ করেন দিপক চাহার।

ক্যারিবিয়ানদের হয়ে চারটি উইকেট শিকার করেন জেসন হোল্ডার। দুই ভারতীয় ব্যাটারকে ফেরান আলজেরি জোশেফ। একটি করে উইকেট নেন অ্যালেন ও স্মিথ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইয়ারআইসিসিওয়েস্ট ইন্ডিজবিরাটভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনে ‘মুসলিম বিরোধী’ শ্লোগানের নিন্দা ইয়ামালের

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেল-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

এপ্রিল ২, ২০২৬

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুল: চাক শুমার

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আজ তাপমাত্রা বাড়তে পারে

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT