মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে দলীয় প্রাইমারিতে ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গণনা।
প্রাথমিক ফলে হিলারি ক্লিনটনের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বার্নি স্যান্ডার্স। অন্য দুই প্রার্থীর চেয়ে এগিয়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।
৫৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বার্নি স্যান্ডার্স। আর ৪৪ শতাংশ ভোট পেয়েছেন হিলারি ক্লিনটন।
অন্যদিকে রিপাবলিকান তিন প্রার্থীর মধ্যে ধনকুবের ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৩৪ শতাংশ ভোট। ওহাইয়োর বর্তমান গভর্নর জন ক্যাসিচ পেয়েছেন ১৭ শতাংশ এবং টেক্সাসের সিনেটর টেড ক্রুজ পেয়েছেন ১২ শতাংশ ভোট।
এ ফল অন্য অঙ্গরাজ্যের ভোটারদের প্রভাবিত করতে পারে বলে কৌশলগত কারণে নিউ হ্যাম্পশায়ার ককাসের ভোটকে গুরুত্ব দিচ্ছেন সব প্রার্থী।
এ বছরের নভেম্বরে হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।







