চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের প্রেমপত্র লেখার কথা স্মরণ করলেন রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ন ০৬, অক্টোবর ২০১৮
শিক্ষা
A A
রাষ্ট্রপতি

শিল্প-সাহিত্যের বিকাশের পাশাপাশি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অাসক্তি কমাতে শিক্ষার্থীদেরকে প্রেমপত্র লেখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১ তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্যের ভাষণের সময় তিনি বলেন, ‘প্রেমপত্র লেখার চর্চাটা রাখেন তাহলে সাহিত্যটা বেঁচে থাকবে। কলেজে পড়ার সময় আমরা প্রেম পত্র লিখেছি। অনেক সময় বন্ধুদের কাছ থেকে সহযোগিতা নিয়ে লিখতাম। কত সুন্দর সুন্দর কোটেশন ব্যবহার করে প্রেমপত্র লেখা যায় সেই চেষ্টা করতাম।’

‘‘আর এখনতো কেউ আর প্রেমপত্র লেখে না। প্রেমপত্র লেখার ও দরকার হয় না। এখন তো চিঠি লেখা খুব সহজ। বাংলা-ইংরেজি দিয়ে ইংরেজি-বাংলা দিয়ে লেখা হয় মোবাইলে।’’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কিছুটা কৌতুকের ছলে রাষ্ট্রপতি বলেন, ‘আমিও মোবাইল ব্যবহার করি। কিন্তু একটা টিপ দিয়ে খালি রিসিভ করতে পারি। অার নম্বর টিপে টিপে কল করতে পারি। আমি ব্যাকডেটেড। এর বাইরে মোবাইলে আর কিছু পারি না।’

মোবাইল ফোনের নানা ক্ষতিকর দিকের কথা উল্লেখ করে শিশুদের এর থেকে দুরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন: ‘আমার নাতি খেতে না চাইলে, কান্না করলেই ওকে মোবাইল ধরিয়ে দেয়া হয়, গেম খেলে। এরপর ও যে কী খায়, কী করে ও নিজেও জানে না। এখনকার বাচ্চারা একটু কান্নাও করতে পারে না। আমরা কী কান্না করিনি? আধঘণ্টা কাঁদলে কী হয়? এতে হার্টের বিকাশ হয়।’

অতিরিক্ত ফেসবুক ব্যবহারের কারণে সামাজিক বন্ধন, বন্ধুত্ব ও হৃদ্যতা তৈরি হচ্ছে না উল্লেখ করে আবদুল হামিদ বলেন: ‘আগে ট্রেনে উঠে পাশের লোককে বলতাম, ভাই আপনি কই যাবেন? আর এখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। এর মাধ্যমে সামাজিক বন্ধন শিথিল হচ্ছে। হৃদ্যতা, বন্ধুত্ব সৃষ্টি হচ্ছে না।’

Reneta

শুধু ফেসবুকে বন্ধুদের দেখলে হবে, না সামনাসামনিও দেখতে হবে মন্তব্য করে তিনি বলেন, মোবাইলের অতিরিক্ত ব্যবহাররোধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ফেসবুকমোবাইলরাষ্ট্রপতিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

জনগণের টাকা জনগণের জন্যই ব্যয়ের চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে বর্ষসেরা হলেন বাংলাদেশের রিশাদ

এপ্রিল ১, ২০২৬
নির্মাতা রায়হান রাফী ও পরিবেশক রাজ হামিদ

‘রাফী নামই ব্র্যান্ড’— এবার বিদেশের বাজারে ‘প্রেশার কুকার’

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু, রোববার সারাদেশে টিকা কর্মসূচি শুরু

এপ্রিল ১, ২০২৬

সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT