বিনোদন

মধুচন্দ্রিমায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গেলেন প্রিয়াঙ্কা-নিক

মধুচন্দ্রিমায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গেলেন প্রিয়াঙ্কা-নিক

সুইজারল্যান্ডে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা এবং নিক। অনেকেই ভেবেছিলেন, হানিমুনের পর্ব হয়তো শেষ। কিন্তু, সবাইকে ভুল প্রমাণ করে হানিমুনে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গিয়েছেন এই জুটি। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা শেয়ার করছেন সেখানে তোলা কিছু ছবি।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সমুদ্রের পাড়ে নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়াকে অবসর কাটাতে দেখা গিয়েছে। প্রিয়াঙ্কা মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সমুদ্রের পাড়ে তোলা ছবি শেয়ার করেন এবং ক্যাপশনে লিখেন, ‘আমি এবং সমুদ্র।’ এই দম্পতি কবে ফিরবেন তা অবশ্য জানা যায়নি।

মঙ্গলবার হানিমুনে যাওয়ার জন্য এয়ারপোর্টে এসে ক্যামেরাবন্দি হয়েছিলেন এই জুটি। এসময়ে তারা হাতে হাত ধরে ছিলেন।  এসময়ে প্রিয়াঙ্কা পরে ছিলেন হালকা নীল পোশাক আর নিক এর পরনে ছিল ছাই রঙের গেঞ্জি। টাইমস অব ইন্ডিয়া

বিষয়:নিক জোনাসপ্রিয়াংকা চোপড়াপ্রিয়াঙ্কা চোপড়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…