প্রিমিয়ার লিগ ফুটবলের দলগুলোকে নিয়ে পরিচিত সভা শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় ও আকর্ষণীয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর মাঠে গড়াবে ২৪ তারিখ চট্টগ্রামে।
১২টি দল নিয়ে এবার মোট ৭টি ভেন্যুতে হবে খেলাগুলো। বিকেলে শেখ জামাল, আরামবাগ, মুক্তিযোদ্ধা ও ব্রাদার্স ইউনিয়ন এই ৪টি দল নিয়ে পরিচিতি পর্ব অনুষ্ঠান করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বছরের শুরুতে মাঠের চেয়ে বাইরেই বিতর্কে ব্যস্ত ছিলো ডিফেন্ডিং চ্যম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। খেলায়োড় সংকটে ভোগা দলটি এবার নিজেদের আন্ডারডগ মানছে। তবে, লড়াইয়ের প্রতিশ্রুতি তাদের। শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, শেখ জামাল সব সময় চ্যাম্পিয়ন হবার জন্যই লড়ে।
ছোট দল হলেও চ্যম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ। মুক্তিযোদ্ধার অধিনায়ক মিতুল হাসান বলেন, আমাদের ভালো কোচ রয়েছে আমরা নিজেরা ভাল খেলতে পারলে দলের জন্য সম্মান আনতে পারব। আর বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন হওয়া নেপালী দলের কোচকে নিয়ে এসে শিরোপার ছক কষছে ব্রাদার্স ইউনিয়ন। তাদের কোচ বাল গোপাল মহাজন বলেন, বাংলাদেশে ফুটবলের দর্শক রয়েছে, আমরা তাদের ভাল ফুটবল উপহার দিব।
ফেডারেশন কাপ রানার্সআপ আরামবাগের প্রত্যাশা প্রথম দিকে থেকে লিগ শেষ করা। ১৮ জুলাই সোমবার ট্রফি ও লোগো উন্মোচন করবে প্রিমিয়ার লিগের স্বত্বাধিকারি সাইফ গ্লোবাল স্পোটর্স। টুর্নামেন্টর আনুষ্ঠানিক উদ্বোধন ২০ জুলাই চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে।








