চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিভিউ কমিটির অনুমোদন পেল ‘স্বপ্নজাল’, এবার যাচ্ছে সেন্সরে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ন ০৫, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ব্যবসাসফল ছবি মনপুরা। নির্মাণ করেছিলেন গিয়াস উদ্দিন সেলিম। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটির পর দীর্ঘদিন আর কোনো সিনেমা নির্মাণে পাওয়া যায়নি তাকে। প্রায় নয় বছর পর মনপুরা খ্যাত এই নির্মাতা বড় পর্দায় নিয়ে আসছেন তার দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’। এরইমধ্যে ছবিটির মুক্তি নিয়ে প্রচারণাও শুরু করেছে তার টিম। ৫ ফেব্রুয়ারি সোমবার হয়ে গেল ছবিটির প্রিভিউ!

পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ি সোমবার প্রিভিউ কমিটি দেখেছে গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় যৌথপ্রযোজনার ছবি ‘স্বপ্নজাল’। এফডিসিতে হয় ছবিটির প্রদর্শনী। এসময় প্রিভিউ কমিটির সদস্য প্রযোজক নাসিরউদ্দিন দিলু, প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছসহ তথ্য মন্ত্রণালয় ও এফডিসির কর্মকর্বৃতান্দ উপস্থিত ছিলেন। ছিলেন ছবির নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমও।

প্রিভিউ কমিটি দেখার পর ‘স্বপ্নজাল’ নিয়ে তাদের প্রতিক্রিয়া কেমন দেখলেন?-এমন প্রশ্নে চ্যানেল আই অনলাইনকে গিয়াস উদ্দিন সেলিম বলেন, তাদের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে তারা ছবিটি পছন্দ করেছেন। এখন অনুমতি পত্র পেলেই কাল বা পরশু সেন্সরবোর্ডে দিয়ে দিবো। আর সেন্সর ছাড়পত্র হাতে পেলে আশা করছি শিগগির ছবির মুক্তির তারিখও জানিয়ে দিবো।

প্রিভিউ কমিটিতে ‘স্বপ্নজাল’ প্রদর্শনীতে ছিলেন প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ। ছবিটি নিয়ে জানতে চাইলে তিনি ছবির ভালো, মন্দ নিয়ে কথা বলতে রাজি হননি। তবে ইফতেখার জানান, ছবিটি সেন্সর পাওয়ার আগে ছবিকে ভালো বা মন্দ বলার এখতিয়ার আমার নেই। তবে প্রিভিউ কমিটিতে যারা ছিলাম তারা সকলে অনুমোদন দিয়েছি। এখন সেন্সর বোর্ডের দেখার দায়িত্ব।

যৌথপ্রযোজনায় নির্মিত ‘স্বপ্নজাল’। আর যৌথপ্রযোজনা নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে নানা বিতর্ক। সিনেমাটিতে যৌথনীতিমালা নিয়ে কোনো আপত্তি নেই জানিয়ে পরিচালক সমিতির সভাপতি গুলজার আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, সেন্সর পাওয়ার আগে ‘স্বপ্নজাল’ নিয়ে মন্তব্য করতে চাই না। তবে ছবিটিকে প্রিভিউ কমিটি দেখার পর আমরা অনুমোদন দিয়ে দিয়েছি। আর এই ছবিতে যৌথপ্রযোজনা বিষয়ক কোনো জটিলতা নেই। যৌথ প্রযোজনার সকল নিয়ম কানুন ঠিকঠাকভাবে মেনেই করা হয়েছে। এমনকি চরিত্র, গল্প, লোকেশন সব দিক দিয়েই ভারতের চেয়ে বাংলাদেশকে বেশি প্রাধান্য দেয়া হয়েছে।যৌথ প্রযোজনার ‘স্বপ্নজাল’ বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশনস ও ভারত থেকে বেঙ্গল বারতা প্রযোজনা করছে। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার বিপরীতে আছেন ইয়াশ রোহান। এছাড়া অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াশকলকাতাগিয়াস উদ্দিন সেলিমপরীমনিযৌথ প্রযোজনাস্বপ্নজাল
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT