চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিন্স হ্যারি ও মেগানকে নিরাপত্তার খরচ দিতে হবে: ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ন ৩০, মার্চ ২০২০
আন্তর্জাতিক
A A

প্রিন্স হ্যারি ও মেগানের নিরাপত্তার খরচ যুক্তরাষ্ট্র বহন করবে না। তাদের নিরাপত্তার খরচ তাদেরই দিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে চলে আসার খবর প্রকাশের পর মার্কিন প্রেসিডেন্ট এক টুইট বার্তায় এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘তিনি রানী ও যুক্তরাজ্যের একজন ভালো বন্ধু ও ভক্ত, তবে তাদের অবশ্যই খরচ দিতে হবে।’

তবে প্রিন্স হ্যারি ও মেগান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সরকারি খরচে নিরাপত্তা নেয়ার কোন ইচ্ছা তাদের নেই।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তারা কানাডা থেকে মেগানের বাড়ি ক্যালিফোর্নিয়ায় চলে এসেছেন।

রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসাবে তারা ৩১ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়াবেন এবং রানীর পক্ষে আর কোন দায়িত্ব পালন করবেন না। তবে একবছর পরে এই বিষয়টি পুনর্বিবেচনা করে দেখা হবে।

Reneta

রোববার এই দম্পতির পক্ষে পাঠানো একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র সরকারের কাছে নিরাপত্তা চাওয়ার কোন পরিকল্পনা নেই ডিউক এবং ডাচেসের। ব্যক্তিগত অর্থে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’

গতমাসে কানাডার সরকারের পক্ষ থেকে তাদের ‘স্ট্যাটাস’ পরিবর্তনের কারণে  নিরাপত্তা সহায়তা দেয়া বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় হয়। এখন ট্রাম্পও একই রকম ব্যবস্থা নিলেন।

গত সপ্তাহে এই যুগল লস অ্যাঞ্জেলসে চলে আসেন যেখানে মেগান তার মা ডোরিয়া র‍্যাগল্যান্ডের কাছে বড় হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

যুক্তরাষ্ট্রেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে। বর্তমানে দেশটিতে এক লাখ ৩৫ হাজার ৪৯৯জন সংক্রমিত হয়েছেন, যা বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি। সেখানে ২,৩৮১ জনের মৃত্যু হয়েছে।

এ মাসের শুরুর দিকে প্রিন্স হ্যারির পিতা, প্রিন্স অব ওয়েলস করোনা ভাইরাসে আক্রান্ত হন, তবে তিনি সুস্থ রয়েছেন বলে বাকিংহ্যাম প্রাসাদ থেকে জানানো হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রাম্পপ্রিন্স হ্যারি ও মেগান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের এই ৩ শর্ত আইসিসি মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকলেট ডে: ভালোবাসার মানুষকে চকলেট দেওয়ার দিন

ফেব্রুয়ারি ৯, ২০২৬

কানাডায় ধ্রুবপদ পারফর্মিং আর্টস ও রিসার্চ সেন্টারের সংগীত সন্ধ্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনেনির্বাচনী জনসভায় তারেক রহমান।

এই নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের সুযোগ: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT