চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার জনসম্মুখে প্রিন্স হ্যারি ও মেগান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ন ২৬, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
প্রিন্স হ্যারি ও মেগান

দুই বছর আগে প্রিন্স হ্যারি বেশ আশা নিয়ে বলেছিলেন, তিনি এমন কাউকে খুঁজছেন যাকে পাশে বসিয়ে রাজকীয় জীবনের চাপগুলো ভাগ করে নিতে পারবেন। এবার তার মনের সেই আশা পূরণ হয়েছে। গত সোমবার প্রথমবারের মতো প্রেমিকা মেগান মার্কেলকে নিয়ে জনসম্মুখে পাশাপাশি বসে ফ্রেম বন্দি হয়েছেন তারা।

টরেন্টোতে আয়োজিত ইনভিকশাস গেমসের আসরে এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছে। তারা পাশাপাশি বসা ছিলেন এবং এই প্রথম জনসম্মুখে হাতে হাত ধরা অবস্থায় দেখা গিয়েছে তাদেরকে। দুজনে কানাকানি করে হাসতেও দেখা গেছে। মেগান মার্কেল সেখানে হুইল চেয়ার টেনিস খেলোয়াড় এবং তাদের পরিবারের সঙ্গে বেশ খানিকটা সময় কাটিয়েছেন এবং তাদের দেয়া উপহার গ্রহণ করেছেন। মেগান মার্কেলের পরনে ছিল মিশা নোনো ব্র্যান্ডের একটি সাদা শার্ট এবং জিনস। সঙ্গে বেশ বড় একটি ব্যাগ বহন করেছেন তিনি। আর প্রিন্স হ্যারির পরনে ছিল কালো টিশার্ট এবং জিনস। এর আগে তারা একই অনুষ্ঠানে অংশ নিলেও তাদেরকে পাশাপাশি বসতে কিংবা এভাবে অন্তরঙ্গ ভাবে দেখা যায়নি।

সবার সামনে মেগান মার্কেল খুব সাবলীল ছিলেন। সবাইকে মাতিয়ে রেখেছেন তার স্বভাবসুলভ উচ্ছ্বলতা দিয়ে। প্রেমিকের সঙ্গেও খুব স্বাভাবিক ছিলেন। হাতে হাত ধরে আসন গ্রহণ করেছেন। তাদের মাঝে কোনো জড়তা ছিলনা। আর পুরো বিষয়টি বেশ প্রশংসিত হয়েছে সবার মাঝে।

২০১৬-র শেষেই হ্যারির সঙ্গে মার্কেলের প্রেম নিয়ে গুঞ্জন শোনা যায়। মাত্র এক বছর প্রেম করেই রাজপ্রাসাদে ঢুকে গেলেন হলিউড অভিনেত্রী মেগান। এই মাসের শুরুর দিকেও নাকি রানী এলিজাবেথের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়েছে তাকে। আর তারপরই এমন প্রকাশ্যে তাদেরকে দেখে অনেকেই নিশ্চিত হয়ে গেছেন যে হ্যারি ও মেগানের প্রেম শিগগিরই একটি শুভ পরিণতির দিকে এগোচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রিন্স হ্যারি ও মেগান
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT