চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রায় এক যুগ পর নতুন সৃষ্টির সন্ধানে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ন ১৩, আগস্ট ২০২১
বিনোদন
A A

সংগীতাঙ্গনের অন্যতম প্রশংসিত জুটি বাপ্পা মজুমদার ও জুলফিকার রাসেল। গত ১১ বছর ধরে এই জুটি একসঙ্গে কোনও গান বাঁধেনি। তাদের শেষ গান হয়েছিল ২০১০ সালে।

প্রায় এক যুগ পর দু’জনে আবারও এক হলেন নতুন সৃষ্টির সন্ধানে। এই পুনর্মিলনের অন্যতম সাক্ষী হিসেবে বাপ্পা-জুলফি জুটি বেছে নিলেন এই প্রজন্মের অন্যতম কণ্ঠশিল্পী টিনা রাসেলকে।

১২ আগস্ট রাতে বাপ্পার বনানীর স্টুডিওতে হয়ে গেল গানটির রেকর্ডিং সেশন। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। গানটি তৈরি হচ্ছে বাপ্পা মজুমদারের নিজস্ব প্রজেক্টের আওতায়। যেখানে বাপ্পার সুর-সংগীতে তৈরি হচ্ছে ৮টি গান। গাইছেন তারই পছন্দের ৮ জন নারী শিল্পী। এরমধ্যে টিনা রাসেল ছাড়াও থাকছেন কণা, আলিফ, রমা, এলিটা, জয়িতা, কোনাল ও তাসফি।

জুলফিকার রাসেলের কথায় টিনা রাসেলের জন্য তৈরি গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‌‌আবার আমি আর রাসেল একসঙ্গে গান করলাম! এটা ভালোলাগার বিষয়। ওর লেখা প্রসঙ্গে তো নতুন করে বলার কিছু নেই, বরাবরই রাসেল আমার অন্যতম পছন্দের গীতিকবি। তবে নতুনকরে মুগ্ধ হয়েছি টিনার কণ্ঠে। খুবই মিষ্টি, গান শেখা কণ্ঠ। ফলে সংগীত পরিচালক হিসেবে আমাদের প্রথম কাজের অভিজ্ঞতা দারুণ।

অনেকদিন বছর পর আবার একসঙ্গে গান করা প্রসঙ্গে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, বাপ্পা ভাই আমার পছন্দের সেরা সুরকারদের একজন। একসঙ্গে আমরা প্রচুর কাজ করেছি। ১১ বছর পর যখন টিনার গানের সূত্র ধরে আবারও যুক্ত হলাম, পুরনো হাজার স্মৃতি মনে পড়লো। স্মৃতিকাতর হলাম। আবার শুরু হলো আমাদের কাজ। আশা করছি সামনে বাপ্পা-জুলফি জুটির বেশ কিছু গান ও প্রজেক্ট উপহার পাবেন শ্রোতারা।

এদিকে বাপ্পা-জুলফি জুটির গান করে দারুণ উচ্ছ্বসিত টিনা রাসেল। তিনি বলেন, তাদের কথা-সুর-কণ্ঠের বরাবরই মুগ্ধ শ্রোতা আমি। তাদের গান শুনতাম আর ভাবতাম, আমিও যদি এই জুটির সঙ্গে একটা গান করতে পারতাম! সেই স্বপ্ন এবার পূরণ হলো! আরও ভালো লাগছে এই ভেবে, ১১ বছর পর বাপ্পা-জুলফিকার জুটি আবারও গান করলেন, যে গানে কণ্ঠ দেওয়ার সৌভাগ্য হলো আমার। নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।

Reneta

বাপ্পা মজুমদার জানান, টিনার কণ্ঠে ‘কিছু নেই যার’সহ এই প্রজেক্টের আরও কয়েকটি গান এরমধ্যে তৈরি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ৮টি গানের কাজ শেষ করে ধারাবাহিকভাবে সেগুলো প্রকাশ পাবে তারই ইউটিউব চ্যানেলে।

পুরো প্রজেক্ট প্রসঙ্গে বাপ্পা বলেন, এই প্রজেক্টটি আমি করছি এই প্রজন্মের ৮ জন পছন্দের ফিমেল আর্টিস্টকে নিয়ে। পছন্দের তালিকায় আরও অনেকেই আছেন। তবে প্রথম সিজনে এই ৮টি গানই করতে চাই। এই প্রজেক্টে সুর-সংগীতে বেশ ক’টি গানে একটু এক্সপেরিমেন্ট করেছি। সফট মেলোডির সঙ্গে সেমি ক্লাসিক্যাল ধুন রাখার চেষ্টা করেছি, দেখা যাক।

Jui  Banner Campaign
ট্যাগ: আলিফএলিটাকণাকোনালগানজয়িতাজুলফিকার রাসেলটিনা রাসেলতাসফিবাপ্পা মজুমদাররমালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT