চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিক স্বাস্থ্যসেবায় দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষস্থানীয় দেশগুলোর অন্যতম বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ন ০৩, এপ্রিল ২০১৮
স্বাস্থ্য
A A

প্রাথমিক স্বাস্থ্যসেবায় বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী দেশগুলোর অন্যতম। কমিউনিটি ক্লিনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বাংলাদেশকে এই অবস্থানে নিয়ে গেছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম খেত্রপাল সিং গত সপ্তাহে চারদিনের সফরকালে বাসসকে একথা বলেন।

ড. পুনম খেত্রপাল বলেন, বাংলাদেশ স্বাস্থ্যসেবা ব্যবস্থার ক্ষেত্রে আমার এলাকার শীর্ষ দেশগুলোর মধ্যে একটি, বিশেষত প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার ক্ষেত্রে সম্প্রদায়ের মালিকানা যেকোন আঞ্চলিক দেশ থেকে ভালো।

কমিউনিটি হেলথ ক্লিনিক উদ্যোগকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সাফল্যের নেপথ্যে প্রধান কারণ উল্লেখ করে ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক বলেন, এটি আশার কথা যে, কমিউনিটি তাদের নিজেদের লোকদের সাহায্যের জন্য কাজ করছে।

তিনি বলেন, তৃণমূলের মানুষের জন্য বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক স্থাপন একটি অত্যন্ত ফলপ্রসূ কর্মসূচি এবং আমি যেখানেই যাই সেখানে এই কর্মসূচিকে উদাহরণ হিসাবে তুলে ধরি।

জনসাধারণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশে ২০০৯ সাল থেকে প্রতি ৬ হাজার মানুষের জন্য ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। জনগণের অংশগ্রহণই কমিউনিটি ক্লিনিকের মূল বিষয়। স্থানীয় সম্প্রদায়ের সদস্যরা সক্রিয়ভাবে ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে।

দুর্গম এলাকার মানুষও এখন তাদের বাড়ি থেকে আধ ঘণ্টার দূরত্বের মধ্যে একই ছাদের নিচে মৌলিক স্বাস্থ্য সেবা, পারিবার পরিকল্পনা এবং পুষ্টি সেবা পেতে পারে।

Reneta

খেত্রপাল সিং বলেন, শিশুমৃত্যুর হার হ্রাসে বাংলাদেশের সাফল্য এই অঞ্চলের অন্য যেকোন দেশের চেয়ে ভাল এবং মাতৃমৃত্যুর হারও এই অঞ্চলে ডব্লিউএইচও’র বেসলাইন এর তুলনায় কম। বাংলাদেশের টিকাদান ব্যবস্থাও বেশ ভাল বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সংক্রামক রোগের বিষয়ে বাংলাদেশ সরকারের উদ্যোগও প্রশংসনীয়।

ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য খাতে জিডিপি ২.৫ শতাংশ বরাদ্দ এই প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।

স্বাস্থ্য খাতে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করে সিং আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ স্বাস্থ্যসেবা সম্পর্কিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও সক্ষম হবে।

সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে পরিবার পরিকল্পনা, টিকাদান, ওরাল রিহাইড্রেশন থেরাপি, ভিটামিন-এ সাপ্লিমেন্টেশনে সাফল্য অর্জনের জন্য বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে।

ল্যান্সেট মেডিকেল জার্নাল সম্প্রতি বাংলাদেশের স্বাস্থ্যসেবার আকর্ষনীয় সাফল্যের উদ্ধৃতি দিয়ে বলেছে, এই ব্যবস্থাটি দারিদ্র্য সংক্রামিত সংক্রমণ, পুষ্টি এবং মাতৃত্ব সম্পর্কিত রোগগুলোর প্রথম প্রজন্মকে মোকাবেলা করতে সক্ষম হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ডব্লিউএইচও
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT