চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিক ফলাফলে আইভী এগিয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ন ২২, ডিসেম্বর ২০১৬
রাজনীতি
A A

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে ভোট গণনার পাশাপাশি ফলাফল ঘোষণা চলছে। প্রাথমিক ফলাফলে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খানের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

নির্বাচন কমিশন সূত্রে পাওয়া নির্বাচনের সর্বশেষ ফলাফলে ১৭৪ টি ভোট কেন্দ্রের মধ্যে ১১২টি কেন্দ্রের প্রাপ্ত ভোট জানা গেছে। সেখানে ১ লাখ ২২ হাজার ৬১৬টি ভোট পেয়েছেন আইভী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৬০ হাজার ১৫৯টি ভোট।

আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট উৎসব শেষ হয় বিকাল ৪টায়। গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার জন্য নির্বাচন কমিশনের আহ্বানে স্বতস্ফুর্তভাবে সাড়া দিয়েছে ভোটাররা। কিছু অভিযোগ থাকলেও সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে দেখা যায়।

মূলত নৌকা আর ধানের শীষের মধ্যে লড়াই হলেও প্রতিদ্বন্দ্বিতায় আছে ২০১ জন প্রার্থী। ৭টি রাজনৈতিক দলের ৭ জন মেয়র প্রার্থীসহ কাউন্সিলর প্রার্থী ৫৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর ৩৮ জন।

নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ এবং বন্দর থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। ভোটকেন্দ্র ১৭৪টি। ভোটকক্ষ ১৩৪টি।

পুলিশ, র‌্যাব, আনসার ভিডিপি ও কোস্টগার্ডসহ প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা, থাকেন ৪ হাজার ৮৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা।

Jui  Banner Campaign
ট্যাগ: নারায়ণগঞ্জ-নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘প্রিয়তমা’সহ আইস্ক্রিনের ‘ভালোবাসাবাসি’-তে যা আছে!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পেয়েও পেলেন না রাশেদ খান!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মুফতি গিয়াস উদ্দিন তাহেরী কত ভোট পেলেন!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক সংকটে দেশের মানুষ সর্বদা সঠিক সিদ্ধান্ত নিয়েছে :মঈন খান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মাত্র ৩ হাজার ৩৭৫ ভোট পেলেন পাটোয়ারী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT