চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ন ২০, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২০-২২ জনের প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। সেখানে টাইগারদের হাই-পারফরম্যান্স (এইচপি) দলের সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার পর টেস্ট স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ১৫ সদস্যের দল চূড়ান্ত করা হবে লঙ্কায় হওয়া ক্যাম্প থেকে।

সেপ্টেম্বরের শেষদিকে শ্রীলঙ্কায় যাবে জাতীয় ও এইচপি দল। ২৪ অক্টোবর শুরু হতে পারে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট। তার আগে সেখানে প্রায় ২৫ দিনের ক্যাম্প করার সুযোগ পাবেন মুমিনুল হকরা। মিনহাজুল জানালেন, অভিজ্ঞতার সঙ্গে ক্যাম্পের সার্বিক দিক বিবেচনা করেই মূল স্কোয়াড চূড়ান্ত করা হবে।

‘সবশেষ ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলেছিলাম আমরা। অনেকদিন খেলা নেই। অনুশীলনের মধ্যেও নেই। তারপরও অভিজ্ঞতাকে আমরা গুরুত্ব দিচ্ছি। শ্রীলঙ্কায় গিয়ে বেশ কয়েকটা অনুশীলন ম্যাচ আছে। সবকিছু মিলিয়ে ওখানে গিয়েই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করব। প্রাথমিক দল শ্রীলঙ্কায় যাবে।’

‘ওখানকার ট্রেনিং সেশন খুব গুরুত্বপূর্ণ। কেননা পাঁচ মাস সবার জন্যই দীর্ঘ বিরতি গেছে। কে কতটা তাড়াতাড়ি রিকভারি করে মানসিকভাবে কতটুকু মানিয়ে নিতে পারছে, সব দেখা হবে। ২০-২২ জনের মতো খেলোয়াড় নিয়ে যাচ্ছি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমরা দল তৈরি করব। তারপর শ্রীলঙ্কায় গিয়ে ১৫ জন ঠিক করব। ৩৮ জনের পুল আছে, সবাইকেই কোভিড টেস্ট করানো হবে। ব্যাকআপ হিসেবে তৈরি রাখবো। সাথে সাথে ২৪ জনের এইচপি স্কোয়াড ওখানে যাবে। যাকে যখনই দরকার হবে, যেন যোগান দেয়া যায়।’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে করোনা বিরতি পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। তিন টেস্ট খেলতে সেপ্টেম্বরের শেষদিকে কলম্বোর বিমানে ওঠার কথা তামিম-মুশফিক-মুমিনুলদের। তার আগে তিনবার করোনা পরীক্ষা দিতে হবে। আনুষ্ঠানিক ক্যাম্প শুরুর আগে প্রথমবার নেয়া হবে টাইগারদের কোভিড টেস্ট।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, ১৮ সেপ্টেম্বর খেলোয়াড়দের বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করা হবে। যারা নেগেটিভ হবেন, তাদের তোলা হবে পাঁচ তারকা হোটেলে। তার পরপরই শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে দলীয় অনুশীলন।

Jui  Banner Campaign
ট্যাগ: টাইগার ক্রিকেটদুর্জয়নান্নুবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশের শ্রীলঙ্কা সফরবিসিবিলিড স্পোর্টসহাবিবুল
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT