চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণনাশের হুমকি বুদ্ধিজীবী হত্যারই ধারাবাহিকতা: কাবেরি গায়েন

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১:১৪ পূর্বাহ্ন ২২, মে ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

আনসারুল্লাহ বাংলা টিম-১৩’র দশ বিশিষ্ট নাগরিকের হত্যার হুমকিকে ৭১ এর বুদ্ধিজীবী হত্যারই ধারাবাহিকতা বলে মনে করছেন ঢাকা বিশ্বাবদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাবেরি গায়েন।

৭১’র এ যেমন মেধাবী মানুষগুলোকে টার্গেট করে করে মারা হয়েছে। এখনও জাতির মেধাবী মানুষগুলোকে টার্গেট করা হচ্ছে।

মাত্র ৩ মাসের ব্যবধানে ৩ ব্লগার খুনের পর দশ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকিকে মুক্ত চিন্তুা ও মত প্রকাশের স্বাধীনতার পথে বড় বাধা হিসাবে দেখছেন তিনি।

চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, দেশে আর কোন জঙ্গি নেই বলে সরকারের পক্ষ থেকে মাঝে মাঝে যে কথা বলা হয়, তা হাস্যকর ছাড়া কিছুই না। আজ বলা হচ্ছে আনসারুল্লাহকে নিষিদ্ধ করা হবে। কিন্তু কাউকে যদি গ্রেফতার না করা হয়,তাদের নির্মূলে যদি যথাযথ পদক্ষেপ না নেয়া হয় তা হলে শুধু আমরাই নই, সারা দেশের মানুষই নিরাপত্তা সংকটে পড়বে।

আর এ ক্ষেত্রে সরকারের ব্যর্থতাকে দায়ি করে তিনি বলেন, অভিজিত-অনন্তের হত্যাকারীদের ধরা সম্ভব হয়নি। কিন্তু ওয়াশিকুরের হত্যাকারীদের তো ধরা হয়েছিল। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা জানা যায়নি। এমনকি তাদের কাছ থেকে তথ্য নিয়েও নতুন কোন জঙ্গিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এ ক্ষেত্রে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ৮৪ জন ব্লগারের লিস্ট করে একে একে তাদের হত্যা করা হচ্ছে। কিন্তু সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। শুধু নিষিদ্ধ ও লোক দেখানো প্রেস-কনফারেন্স মধ্যেই সরকারের দ্বায়িত্ব সীমাবদ্ধ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

Reneta

এই সকল জঙ্গি গোষ্ঠির প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও তাগিদ দেন তিনি। তিনি বলেন, ওয়াশিকুরের হত্যাকারিদের কিন্তু সাধারণ মানুষই ধরে দিয়েছিলো।

অভিজিৎ হত্যার পরও সাধারণ মানুষের ভেতর সচেতনতা তৈরী হয়েছিলো। কিন্তু এটা ধরে রাখা যায়নি। এদের প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে।

পুলিশের ব্যর্থতা তুলে ধরে তিনি বলেন, পুলিশ নিয়ে নতুন করে চিন্তা করার সময় এসেছে। পুলিশের ভেতর একটা দায় ছারা ভাব চলে এসেছে। সম্প্রতি টিএসসিতে যৌন নিপীড়নের বিষয়ে পুলিশের উচ্চ পর্যায়ের বক্তব্যকেও হাস্যকর বলে তিনি মন্তব্য করেন।

পুলিশকে শুধু বিরোধীদল দমনের হাতিয়ার-এই নীতি থেকে সরকারের সরে আসা উচিত। কেননা এতে করে পুলিশের ভেতর একটা হামবড়া ভাব চলে এসেছে।

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের উপর পুলিশের হামলা ও মিন্টো রোডে টিএসসির যৌন নিপীড়নের প্রতিবাদকারী এক নারীর উপর হামলা এই প্রমাণই দেয়।

আর কোনো কিছু হলেই নায়েক-এসআই পর্যায়ের পুলিশকে শাস্তির মুখোমুখি করা হয়। কিন্তু উপরের পর্যায়ের নীতি নির্ধারকদের কিছুই হয় না বলেও তিনি মন্তব্য করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আনসারউল্লাহ বাংলা টিমদশ বিশিষ্ট নাগরিকব্লগার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈশানের ৭৭, পাকিস্তানকে ১৭৬ রানের লক্ষ্য দিল ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি-সংগৃহীত

পদত্যাগের গুঞ্জন, আইজিপির স্পষ্ট বার্তা ‘না’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT