চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ ব্যবস্থায় জেএসসি-জেডিসি পরীক্ষা

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
১২:৩৪ অপরাহ্ন ০১, নভেম্বর ২০১৭
শিক্ষা
A A

সারাদেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। বুধবার সকালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান। এসময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত সচিব অরুণা বিশ্বাস ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান।

সাংবাদিকদের মো. মহিউদ্দিন খান বলেন, ‘সারাদেশে সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নেই প্রশ্নফাঁসের খবর। প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কেন্দ্রে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে ১৮টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।’

তিনি জানান, পরীক্ষার প্রথম দিন জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার থেকে জেএসসির নিয়মিত শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্মী ও জীবনমুখী শিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হবে না। তিন বিষয়ে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট কেন্দ্রে সরবারহ করবে।

অতিরিক্ত সচিব জানান, সারাদেশের মোট ২ হাজার ৮৩৪টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয় বুধবার সকাল ১০টা থেকে। নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে বহু নির্বাচনি (এমসিকিউ) অংশে ৩০ নম্বর ও সৃজনশীল অংশে ৭০ নম্বরের পরীক্ষা হচ্ছে। তবে অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে বহুনির্বাচনি (এমসিকিউ) অংশে ৪০ নম্বর ও সৃজনশীল অংশে ৬০ নম্বরের পরীক্ষা হচ্ছে। এর মধ্যে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে সৃজনশীল প্রশ্নে। পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

এবার অংশ নিচ্ছে ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন পরীক্ষার্থী। জেএসসি পরীক্ষার্থী মোট ২০ লাখ ৯০ হাজার ২৭৭ জন। এর মধ্যে ছাত্র ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন, ছাত্রী ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন। দেশের বাইরের ৯টি কেন্দ্রে এবার ৬৫৯ জন অংশ নিচ্ছে জেএসসি পরীক্ষায়।

এবার ৩ লাখ ৭৮ হাজার ৫৪৩ জন মাদরাসা ছাত্র জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৭৩ হাজার ৪২২ জন ও ছাত্রী ২ লাখ ৫ হাজার ১০১ জন। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ২০ মিনিট সময় পাচ্ছে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসজনিত প্রতিবন্ধী ও যাদের হাত নেই, তারা শ্রুতিলেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জেএসসিজেডিসি
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT