চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশংসিত হয়ে নতুন সিজনে আফরিন অথৈ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ন ১৯, জুলাই ২০১৮
বিনোদন
A A

মা-বাবাকে নিয়ে চ্যানেলগুলোতে বিশেষ কোন অনুষ্ঠানের উদ্যোগ কম থাকলেও দুরন্ত টিভি’র ‘মা বাবাই সেরা’ অনুষ্ঠানটি প্রচারের পর দর্শকদের দৃষ্টি কেড়েছে। আর এ অনুষ্ঠানটি উপস্থাপনা করে আলাদা পরিচিতি পেয়েছেন উপস্থাপিকা আফরিন অথৈ। নান্দনিক সঞ্চালনা দিয়ে পেয়েছেন প্রশংসা।

সেজন্য আরফিন অথৈয়ের উপস্থাপনায় শুরু হচ্ছে দুরন্ত টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘মা-বাবাই সেরা’র নতুন সিজন। এরই মধ্যে জনপ্রিয় এ অনুষ্ঠানটির দৃশ্যায়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আফরিন অথৈ জানান, গত সিজনের চেয়ে এবার আরো জাঁকজমকপূর্ণভাবে দর্শকের জন্য নিয়ে হাজির হচ্ছে মা-বাবাই সেরা। প্রতিটি পর্ব সাজানো হয়েছে ভিন্ন কিছু ফরমেটে। তাছাড়া অংশগ্রহণকারীদের জন্য খেলাগুলোতেও রয়েছে ভিন্ন চমক।

অনুষ্ঠানটি উপস্থাপনা প্রসঙ্গে আফরিন বলেন, “গত সিজনে অনুষ্ঠানটি উপস্থাপনা করে বেশ সাড়া পেয়েছিলাম। দর্শকের ভালোলাগার অন্যতম স্থানে পৌঁছে গিয়েছিলো ‘ম-বাবাই সেরা’। বলতে পারেন আমার ক্যারিয়ারের সেরা অনুষ্ঠানগুলোর একটি এটি। এবারও দর্শকের জন্য বিশেষ চমক নিয়ে আসছি। আশা করছি সবাই দুরন্ত টিভির এ অনুষ্ঠানটি উপভোগ করবেন।”

মা বাবাই সেরা অনুষ্ঠানটি পরিচালনা করছেন তোফায়েল সরকার। মো: আলী হায়দারের পরিকল্পনায় মা বাবাই সেরা প্রযোজনা করেছে বারিন্দ মিডিয়া লিমিটেড। এটি প্রচার হবে ২০ জুলাই থেকে প্রতি শুক্রবার বিকাল সাড়ে ৫টায় এবং শনিবার বেলা সাড়ে এগারোটায়। তবে প্রথম পর্বের অনুষ্ঠানটি প্রচার হবে শুক্রবার সকাল ৭টায়।

উল্লেখ্য, এর আগে চ্যানেল আইয়ের ‘তারকা কথন’, ‘গানে গানে সকাল শুরু’ উপস্থাপনার মধ্য দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন আফরিন অথৈ। বৈশাখি টেলিভিশনের জন্য নিয়মিত উপস্থাপনা করছেন সংগীতানুষ্ঠান সারগাম ও গোল্ডেন সং নামে দু’টি অনুষ্ঠান করেছেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: দুরন্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT