বারাক ওবামার সাথে নতুন এক চুক্তিতে আবদ্ধ হচ্ছে নেটফ্লিক্স। এমটাই শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। অনলাইন ভিত্তিক নেটফ্লিক্সের সাথে একটি শো প্রযোজনার ব্যাপারে কথা বলছেন ওবামা দম্পতি।
নিউইয়র্ক টাইমস সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে শুক্রবার (৯ মার্চ) এক বৈঠক হয়েছে। তবে, নেটফ্লিক্স এখনই এ ব্যাপারে কোন মন্তব্য করছে না। ওবামার তরফ থেকেও কেউ এখনই কিছু বলতে চাচ্ছেন না।
তবে, ওবামার সিনিয়র পরামর্শদাতা এরিক স্কালজ এপি কে জানিয়েছেন, ওবামা মানুষকে অনুপ্রেরণাদায়ক গল্প বলে উদবুদ্ধ করার শক্তিতে বিশ্বাস করেন। তাঁর মতে, ওবামা দম্পতি মানুষকে নিজেদের গল্প জানিয়ে অনুপ্রাণিত করে সাহস জোগাতে চান।
তবে, ওবামা কোনভাবেই তাঁর শো এর মাধ্যমে সরাসরিভাবে ট্রাম্পের বিরোধিতা বা সমালোচনা করবেন না বলেই ধারনা করছে মার্কিন গণমাধ্যমগুলো।








