দৃষ্টি প্রতিবন্ধী ভাস্কর ভট্টাচার্য। নিজের এই দুর্বলতাকে কখনই তার স্বপ্নের পথে বাঁধা হয়ে দাড়াতে দেননি তিনি। প্রযুক্তির সহায়তায় নিজেকে গড়ে তুলেছেন অনুপ্রেরণা হিসেবে। শিক্ষা জীবন থেকে চাকরি, সবখানেই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। কাজ করেছেন এবং করছেন অন্যদের জন্য। প্রাপ্তির ঝুলিটাও বেশ বড়। আজ জানব তারই গল্প।







