চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযুক্তিখাতে সাফল্যের স্বীকৃতি দিতে ‘ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড’

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৭:৪৯ পূর্বাহ্ন ১৬, নভেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশের সম্ভাবনাময় তথ্য-প্রযুক্তি ব্যবসাকে উৎসাহিত করতে প্রথমবারের মতো ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড দিতে যাচ্ছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার।

আয়োজকরা বলেছেন, তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশে কাজ করা তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য পূরণে এ স্বীকৃতি চালু করা হচ্ছে।

বাংলাদেশে তথ্য-প্রযুক্তিভিত্তিক নানা ধরনের ই-কমার্সের প্রসার যেমন ঘটছে তেমনি সফটওয়্যারও রপ্তানি হচ্ছে বাংলাদেশ থেকে। তরুণদের মাঝে তথ্য-প্রযুক্তির আউটসোর্সিংও বাড়ছে। তথ্য-প্রযুক্তিভিত্তিক সৃষ্টিশীলতাকে স্বীকৃতি দিতেই ডেইলি স্টার প্রথমবারের মতো দিতে যাচ্ছে আইসিটি অ্যাওয়ার্ড। 

দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন,‘বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে বিপ্লব আনতে তৈরি। সরকার পূর্ণ সহায়তা দিচ্ছে। আর আগামীর তারকাদের অনুপ্রাণিত করতে গণমাধ্যমতো পাশেই আছে।

সোমবার শুরু হওয়া রেজিস্ট্রেশন চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। পুরস্কার দেওয়া হবে ১৬ জানুয়ারি। ৬ ক্যাটাগরিতে আইসিটি সল্যুশন প্রোভাইডার আইসিটি প্রোডাক্ট, আইসিটি স্টার্টআপ, ই-বিজনেস ও তথ্য-প্রযুক্তি ব্যক্তিত্বকে পুরস্কার দেয়া হবে।

মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া নিশাত কবির জানান, নতুন প্রযুক্তি, উদ্ভাবনী চিন্তাকে এগিয়ে নেয়াই হবে এই উদ্যোগের উদ্দেশ্য।

Reneta

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হুসেইন জানান, কাজের স্বীকৃতি দেয়ার মাধ্যমে এইখাতে রোল মডেল তৈরি করার মাধ্যমে আরও তরুণদের নিয়ে আসতে হবে আইসিটির অগ্রযাত্রায়।

পুরো আয়োজনে কারিগরি সহায়তা দেবে বেসিস। হসপিটালিটি পার্টনার থাকছে লা মেরিডিয়ান। নতুন এ উদ্যোগ তরুণ তথ্য প্রযুক্তিবিদ এবং উদ্যোক্তাদের তাদের কাজে অনুপ্রেরণা দেবে বলে আশা আয়োজকদের।

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

কোন আসনে বিএনপির কারা কারা বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT