চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রভাকে নিয়ে মোশাররফ করিমের ‘ঝামেলা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ পূর্বাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০১৬
বিনোদন
A A

প্রভাকে নিয়ে বেশ ঝামেলায় পড়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তবে তা বাস্তবে নয়, নাটকে। ‘ঝামেলা আনলিমিটেড’ শিরোনামে নাটকটিতে দেখা যাবে প্রভাকে নিয়ে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে মোশাররফ করিমকে।

এ ধারাবাহিক নাটকটি নিয়ে দীর্ঘদিন পর আবারো পর্দায় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা একসঙ্গে জুটিবদ্ধ হচ্ছেন।

আহসান আলমগীরের রচনায় শামীম জামোনের পরিচালনায় ‘ঝামেলা আনলিমিটেড’ গল্পে দেখা যাবে, রহমান সাহেবের দোতলা বাড়ির উপর তলায় তিনি থাকেন। আর নিচ তলা ভাড়া দেয়া। নিঃসন্তান হওয়ার কারণে পরিচিতজনদের সন্তানদের প্রতি অন্য রকম ভালোবাসা কাজ করে রহমান সাহেবের। তাই গ্রামের বাড়ির কেউ ঢাকায় বেড়াতে এসে থাকার প্রয়োজন হলেই সবার আশ্রয়স্থল হয় তার বাড়ি। আর এসব নিয়ে ত্যক্ত-বিরক্ত তার স্ত্রী।

এক সময় এমন অবস্থা দাঁড়ায় যে-ওই বাড়িতে যেই আশ্রয় নেন, তিনি আর যেতে চান না। অনেকে যাওয়া-আসার মধ্যে থাকেন, তবে তাদের মধ্যে সবুজ, প্রণব, গোঁধূলী এবং অন্যরা প্রায় স্থায়ী হয়ে থেকে গেছেন। এরা সবাই পরিচিত হলেও কেউই আপনজন নন।

ধারাবাহিকটিতে মোশাররফ করিম ও প্রভা ছাড়াও আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, আ খ ম হাসান, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু, কল্যাণ কোরাইসি, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।

নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হবে বলে জানা গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাঅভিনেত্রীপ্রভামোশাররফ করিম
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা হাসারাঙ্গার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT