চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি নিশ্চিত প্রধান বিচারপতি তার বাসায় আছেন’

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১০:০৬ পূর্বাহ্ন ০৫, অক্টোবর ২০১৭
আদালত
A A
প্রধান বিচারপতি এসকে সিনহা। (ফাইল ছবি)।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বাসায় আছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।

প্রধান বিচারপতির অবস্থা জানতে সহযোগীতা ও দিকনির্দেশনা চেয়ে বৃহস্পতিবার আপিল বিভাগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিনের আবেদনের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি একথা বলেন।

ভারপ্রাপ্ত বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।
ভারপ্রাপ্ত বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, আমি নিশ্চিত প্রধান বিচারপতি তার বাসায় আছেন। এসময় প্রধান বিচারপতির সাথে দেখা করা বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, তিনি কার সাথে দেখা করবেন বা করবেন না, সেটা তো তার বিষয়। আপনারা বিষয়টি উপস্থাপন করলেন আমরা শুনলাম।

এর আগে বুধবার বিকেলে ৩৮ জন জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পূর্ব নির্ধারিত বৈঠক হয়। সে বৈঠকে প্রধান বিচারপতির অবস্থা জানতে সহযোগিতা ও দিকনির্দেশনা চেয়ে বৃহস্পতিবার আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্ত নেয় আইনজীবী সমিতি।

গত মঙ্গলবার বিকেলেও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের সাথে বৈঠক করে সমিতি। ওইদিন সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন জানান, প্রধান বিচারপতির আকস্মিক ছুটিতে যাওয়ায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা মর্মাহত হয়েছেন।



একইদিন সকালে আইনজীবী সমিতির সঙ্গে বৈঠকের পর জয়নুল আবেদীন বলেন, আমরা মনে করি প্রধান বিচারপতি ছুটিতে যাননি। তার উপর চাপ তৈরী করে তাকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে।

এদিকে গত সোমবার এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতি বরাবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটির আবেদন করেন বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর পরদিন মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কার্যভার গ্রহণ করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আইনজীবী সমিতিপ্রধান বিচারপতিমো. আবদুল ওয়াহহাব মিঞাসুপ্রিম কোর্টসুরেন্দ্র কুমার সিনহা
শেয়ারTweetPin

সর্বশেষ

গোপালগঞ্জের ৩টি আসনে জামানত হারলেন ১৩ প্রার্থী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনসম্মত: রাশিয়ার পর্যবেক্ষক দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হাতিয়ায় গৃহবধু ধর্ষণের অভিযোগে পুলিশের তদন্তে যা জানা গেছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথগ্রহণে নরেন্দ্র মোদির উপস্থিতি নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

\r\n\r\n\r\nএকইদিন সকালে আইনজীবী সমিতির সঙ্গে বৈঠকের পর জয়নুল আবেদীন বলেন, আমরা মনে করি প্রধান বিচারপতি ছুটিতে যাননি। তার উপর চাপ তৈরী করে তাকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে।\r\n\r\nএদিকে গত সোমবার এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতি বরাবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটির আবেদন করেন বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর পরদিন মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কার্যভার গ্রহণ করেন।","author":{"@type":"Person","name":"এস এম আশিকুজ্জামান","url":"https://www.channelionline.com/author/ashik0sikder/"},"articleSection":["আদালত"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2017/04/chief-justice-SK-sinha.jpg","width":600,"height":336},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}