চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান নির্বাচক ইনজির শেষ কাজ বিশ্বকাপেই!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ন ০৫, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বেশ কিছুদিন ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ইনজামাম-উল হক। রোববার থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজ ও পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন।

ইংল্যান্ড সিরিজ শেষে দলে কোনো পরিবর্তন আসলে সেটাও আসবে তার হাত ধরেই। তবে এই দুই আসরই হতে যাচ্ছে পিসিবির প্রধান নির্বাচক হিসেবে ইনজির শেষ কাজ। এমনটা নিজেই জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে দেশটির ইংরেজি দৈনকি ডন জানাচ্ছে, পিসিবির সঙ্গে এক উচ্চ পর্যায়ের মিটিংয়ে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছেন ইনজামাম। তারা এটাও জানাচ্ছে, ইনজিকে পিসিবি থেকে অন্য কোনো দায়িত্বে থেকে যাওয়ার অনুরোধ করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত সেই অনুরোধের ব্যাপারে সিদ্ধান্ত নেননি তিনি।

২০১৬তে জাতীয় দলের নির্বাচক হিসেবে নিয়োগ পান ইনজামাম। তৎকালীন পিসিবি চেয়ারম্যান নজম শেঠি শাহারিয়ার খানকে সরিয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব দেন সাবেক মিডলঅর্ডার ব্যাটসম্যানকে। ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর অবশ্য শেঠিকে সরিয়ে এহসান মানিকে পিসিবি প্রধান করা হয়েছে।

বোর্ড প্রধানের দায়িত্ব পাওয়ার পর বড় কয়েকটি পরিবর্তন এনে পিসিবিতে নিজের আস্থাভাজনদের নিয়োগ দিয়েছেন মানি।

মানি দায়িত্ব নেয়ার পর অবশ্য পাকিস্তান দলের পারফরম্যান্স তেমন একটা ভালো নয়। এশিয়া কাপে চরম ব্যর্থতার সঙ্গে যোগ হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ব্যাক-টু-ব্যাক হারের লজ্জা।

Reneta

এশিয়া কাপের পর নিউজিল্যান্ডের সঙ্গে ২-২তে সিরিজ ড্র করার পর সাউথ আফ্রিকার কাছে আবার ৩-২ ব্যবধানে হার। এরপর অস্ট্রেলিয়ার কাছে সংযুক্ত আরব আমিরাতে ৫-০তে হোয়াইটওয়াশ। বিশ্বকাপ সামনে থাকা অবস্থায় অস্ট্রেলিয়া সিরিজে দলের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেয়ায় বেশ প্রশ্নের মুখে পড়ে নির্বাচক প্যানেল।

ইনজামাম ও তার কমিটির চুক্তি অবশ্য প্রাথমিকভাবে ৩০ এপ্রিল শেষ হয়েছিল, কিন্তু বিশ্বকাপের কারণে পিসিবি ৩১ জুলাই পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তবে তাদের মেয়াদ আর বাড়ার সম্ভাবনা পুরোটাই এখন ধোঁয়াশায় ঢাকা।

ইনজি ও তার নির্বাচক কমিটির সবচেয়ে বড় অর্জন ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। আন্ডারডগ হিসেবে শুরু করেও শেষ পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে ট্রফি জেতে পাকিস্তান। তাও আবার ফাইনালে ভারতকে হারিয়ে।

পাকিস্তান যদি বিশ্বকাপে ভালো করে, তাহলে ইনজামাম এবং তার কমিটিকে ধরে রাখার চাপে পড়বে পিসিবি। তবে ডন এটাও জানাচ্ছে, পাকিস্তান ভালো না করলে ইনজি তো অবশ্যই, হেড কোচের পদ থেকে সরে দাঁড়াতে পারেন মিকি আর্থারও।

Jui  Banner Campaign
ট্যাগ: ইনজামাম উল হকপাকিস্তান ক্রিকেটবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৭

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শীতের তীব্রতা কমে বাড়ছে তাপমাত্রা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচন ও গণভোটে টানা ৪ দিনের ছুটি শুরু

ফেব্রুয়ারি ১১, ২০২৬

প্রমিজ ডে: ভালোবাসার সপ্তাহে অঙ্গীকারের দিন

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT