চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়লেন মিসবাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ন ১৪, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

একইসঙ্গে দলের হেড কোচ ও প্রধান নির্বাচক হওয়ার ঝক্কি বেশ টের পেয়েছেন মিসবাহ-উল-হক। দুই দায়িত্ব একসঙ্গে পালন করতে গিয়ে চাপ বাড়ছিল যেকোনো একটি থেকে সরে দাঁড়ানোর। শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ ছেড়ে দিলেন সাবেক অধিনায়ক।

২০১৯ সালের সেপ্টেম্বরে মিসবাহর কাঁধে প্রধান নির্বাচক ও প্রধান কোচের দায়িত্ব তুলে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের এমন সিদ্ধান্তে নাখোশ হয়েছিলেন দেশটির সাবেক ক্রিকেটাররা। একসঙ্গে দুই গুরু দায়িত্ব পালনে যে স্বার্থের সংঘাত আর এলোমেলো পরিস্থিতি হতে পারে, সেই বিষয়ে সতর্ক করেছিলেন তারা।

গত একবছরে নির্বাচক ও কোচ হিসেবে মিসবাহর পারফরম্যান্স পর্যালোচনা করেছে পিসিবি। একজন ব্যক্তি একাধিক পদ ধরে রাখতে পারবেন না- বোর্ডটির নতুন এমন আইনে স্বার্থের সংঘাত তৈরি হওয়ায় চাপে ছিলেন মিসবাহ। বুধবার জানালেন কেবল কোচ হিসেবে থাকতে চান দায়িত্বে।

নির্বাচক পদ থেকে সরে দাঁড়ানোর মিসবাহর এমন সিদ্ধান্তকে ‘ইতিবাচক ইউ-টার্ন’ বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সিকান্দার বখত। এতে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান খুশি হবে বলে মনে করেন তিনি। মিসবাহকে দুই পদে বসানোর তুমুল সমালোচক ছিলেন বখত।

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তান ক্রিকেট বোর্ডমিসবাহ উল হকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘যিনি পাশ করবেন, আশা করি তিনি সাধারণ মানুষের দুঃখ বুঝবেন’

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি সংগৃহীত

গাইবান্ধা-৪ আসনে ৬ কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

উৎসবমুখর নির্বাচনের জন্য জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দিতে পারছি এটাই বড় নেয়ামত

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণ শেষ, গণনা শুরু

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT