চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন

জামিল আক্তারজামিল আক্তার
৮:৩২ পূর্বাহ্ন ২৮, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭১তম জন্মদিন আজ। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। দেশের সবচেয়ে প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের চার দশক ধরে নেতৃত্ব দেয়া শেখ হাসিনা তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে এদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে স্বপরিবারে হত্যাকাণ্ডের সময় বিদেশে অবস্থান করায় সৌভাগ্যক্রমে বেঁচে যান তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশে শুরু হয় সামরিক শাসনের এক অন্ধকার যুগ। অভিশপ্ত সময়ের খোলসে বন্দি হয় জাতি।

এই বন্দিদশা থেকে জাতিকে মুক্ত করতে এবং জনগণের ভাত ও ভোটের অধিকার রক্ষার শপথে ১৯৮১ সালে দেশে ফেরেন শেখ হাসিনা। সামরিক শাসনের বিরুদ্ধে জনগণের অধিকার রক্ষার আন্দোলনে বাংলার পথে-প্রান্তরে নিরন্তর ছুটেছেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধু নিহত হওয়ার পর মুক্তিযুদ্ধের চেতনার উল্টোপথে চলা বাংলাদেশে দীর্ঘ ২১ বছর পর তার নেতৃত্বেই ১৯৯৬ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।গ্রেনেড ও বুলেটের মুখ থেকে বারবার বেঁচে যাওয়া শেখ হাসিনা বাংলাদেশের মানুষের স্বপ্নপূরণের শেষ ঠিকানায় পরিণত হয়েছেন।

বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত এবং মর্যদাপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুসহ উন্নয়নের মেগা প্রজেক্ট বাস্তবায়ন শুরু হয়েছে তার হাত ধরেই। সাম্প্রতিক সময়ে মিয়ানমারে রোহিঙ্গা হত্যার বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান এবং অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তিনি বিশ্বব্যাপী ‘মাদার অব হিউম্যানিটি’তে ভূষিত হয়েছেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের ৭২তম অধিবেশনে ৬ দফা প্রস্তাব তুলে ধরেছেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেখ হাসিনা ক্ষুধা-দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন ও পরিবেশ সুরক্ষার মত বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ পুরষ্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ এবং ডিজিটাল বাংলাদেশ গঠন ও তথ্যপ্রযুক্তির উন্নয়নে বিশেষ অবদানের জন্য জাতিসংঘ ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’, ২০১৪ সালে নারী ও শিশু শিক্ষা উন্নয়নে বিশেষ অবদানের জন্য ইউনেস্কো ‘শান্তিবৃক্ষ পদক’ ২০১৩ সালে খাদ্য নিরাপত্তা এবং ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদানের জন্য জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সাউথ-সাউথ কো-অপারেশন পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাশিয়া ডার্ট ফ্রগের বিষ ব্যবহার করে আলেক্সি নাভালনিকে হত্যা করেছে: যুক্তরাজ্যের দাবি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার বিষয়ে যা জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT